বাংলাদেশে বাড়ছে নারী প্রধান পরিবার : বিবিসি
জাহানারা বেগম ঘরে রান্না করছিলেন। বলছিলেন কন্যা সন্তান জন্ম নেয়ার ঠিক পরের দিনই তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে।
নিজের বয়স সম্পর্কে ধারনা নেই এই নারীর। বছর খানেক হল কিশোরী মেয়ের বিয়ে দিয়েছেন।
সেভাবে কখনো ঠিক চিন্তাও করেননি যে তিনিই আসলে এখন তার পরিবারের প্রধান।
তিনি বলছেন, "বাবা থাকলে বা বড়ভাই থাকলে তারাই দেখাশুনা করতো। যেহেতু পরিবারের মাথা নেই তাই আমরাই দেখাশুনা করি। খাওয়ার খরচাপাতি দেই, কাপড়চোপড় দেই, ঘরবাড়ি সারতে হলে সেটা ঠিক করতে হয়।"
দশ কাঠা জমি বেচে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। এখন শুধু ভিটে ছাড়া আর কিছুই নেই। তার উপর নির্ভরশীল বয়োবৃদ্ধ মা।
এক ভাই, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া দুই বোন ও তাদের সন্তানদের সহ তার বিশাল এক পরিবার।
রাজধানী ঢাকার মিরপুর এলাকায় তিন বোন মিলে গৃহকর্মীর কাজ করেন এবং একই এলাকায় বসবাস করেন। সহায় সম্বল কিছুই নেই কিন্তু তবুও পরিবারের হাল...













