এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব!
‘ইতিহাসের চরিত্র করতে আমার ভীষণ ভালো লাগে। ওই সময় তো আমি জন্মাইনি, তবে শুটিংয়ে মনে হয়েছিল ওই টাইমে পৌঁছে গেছি।’ বললেন জয়া আহসান। ‘এক যে ছিল রাজা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত রোববার কলকাতা গেছেন তিনি। আজ মঙ্গলবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা। গতকাল সোমবার কলকাতায় রাজকীয়ভাবে ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হলো। এই ছবিতে জয়া আহসানের ২৫ থেকে ৮০ বছরের জীবনের বিভিন্ন রূপ ফুটে উঠবে।
‘এই মামলার প্রথম সাক্ষী হিসেবে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এক মৃতদেহকে। মৃতদেহটির নাম রাজা মহেন্দ্র কুমার চৌধুরী৷’ আদালতে আইনজীবীর চিৎকার৷ বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ায় এক মৃতদেহকে ডাকতে চান! সবার কাছে মৃত হলেও বাস্তবে তিনি জীবন্ত৷ হাঁটাচলা করছেন। নিজে থেকেই উঠে এসে কাঠগড়ায় দাঁড়ালেন৷ একজন জীবন্ত ব্যক্তিকে কেন মৃত বলা হচ্ছে? এদিকে ‘অবজেকশন’ বলে দাঁড়ালেন আরেকজন মহিলা আইনজীবী৷ তিনি বললেন, ‘অবজেকশন মাই লর্...














