আবারও ইন্দ্রনীল, নায়িকা মৌ
সিনেমাবলিউড আর ভারতের বাংলা ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। ভারতের টেলিভিশন নাটকেও দেখা যায় এই অভিনয়শিল্পীকে। বাংলাদেশের সিনেমায় ভারতের এই অভিনয়শিল্পীকে প্রথম দেখা যায় ‘চোরাবালি’ ছবিতে। আজ রোববার দুপুরে জানা গেছে, ভারতীয় এই অভিনয়শিল্পী বাংলাদেশের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘নন্দিনী’। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। ছবিতে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজিরা মৌ।
‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এই ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। এটি এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা। পরিচালক আর নায়িকারও এটি প্রথম সিনেমা। এর আগে এই পরিচালক নাটক বানিয়ে হাত পাকিয়েছেন।
ভারতের মুম্বাইয়ে টিভি সিরিয়ালের শুটিং নিয়ে এখন তিনি ব্যস্ত। এই অভিন...














