কলকাতার শিশুদের মধ্যে বাড়ছে হৃদ্রোগের আশঙ্কা
কলকাতায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের মধ্যেও বাড়ছে হৃদ্রোগের ঝুঁকি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বের ২৫ শতাংশ শিশু হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানাচ্ছেন, এ শহরেও বিপদ একই রকম। এক বেসরকারি হাসপাতালের সমীক্ষা জানাচ্ছে, শহরে প্রতি ১০০ জন সদ্যোজাতের মধ্যে ২ জন হৃদ্রোগে আক্রান্ত। এ সব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা শুরু না হলে জটিলতা বাড়ে এমনকি প্রাণহানির ঝুঁকিও থেকে যায়।
তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, শিশুর ওজন ও ঠোঁটের রং নিয়ে সতর্ক থাকলে এড়ানো যেতে পারে বিপদ। জন্মের প্রথম দু’মাসে শিশুর ওজন বৃদ্ধি নিয়ে অধিকাংশ ক্ষেত্রে বাবা-মায়েরা সতর্ক থাকেন না। অনেকের ধারণা থাকে, বছর খানেকের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওজন বৃদ্ধি না হলে হৃদ্রোগের আশঙ্কা থেকে যায়।
শিশুরোগ চিকিৎসকেরা জানিয়েছেন, এ দেশে সদ্যোজাতের স্বাভাবিক ওজন হল আ়ড়াই থেকে ৩ কেজি। জন্মের প্রথম দু’সপ্তাহ পর থেকে...











