বিশ্বকাপের মাঠে নেই, আছে গানে
বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও এখানকার দর্শক ওতপ্রোতভাবে থাকেন বিশ্বকাপ ফুটবলের সঙ্গে। এ দেশের বেশির ভাগ ফুটবলপ্রেমী যুগ যুগ ধরে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করে আসছে। শুধু কি তা-ই, বাড়ির ছাড়ে কিংবা গাড়িতে প্রিয় দলের পতাকা টাঙানোর বিষয়টিও নজরে আসে। আর কয়েক আসর ধরে তো বাংলাদেশের গানের জগতের মানুষেরা বিশ্বকাপ ফুটবলকে সমর্থন জানিয়ে তৈরি করছে নানা গান। এবারও প্রিয় দলের প্রতি শুভ কামনা জানিয়ে বিশ্বকাপ ফুটবল নিয়ে তৈরি হয়েছে কয়েকটি গান। বিশ্বকাপ ফুটবলের সেই কয়েকটি গানের খবর প্রথম আলো পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে তরুণ গায়ক, গীতিকার ও সুরকার মহিবুল আরিফ তৈরি করেছেন ‘জয় অব ওয়ার্ল্ড কাপ’ শিরোনামের একটি গান। গত ৬ জুন গানটি ইউটিউবে অবমুক্ত করা হয়। গানের জগতের এই তরুণ এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে গান তৈরি করে চমকে দেন।...













