‘আর কত বয়স অইলে আমি ভাতা পাইয়াম’
ময়মনসিংহের নান্দাইলের খামারগাঁও গ্রামের আছিয়া বেগম (৮০)। এ বয়সেও বিধবা কিংবা বয়স্ক ভাতা পাচ্ছেন না তিনি। জাতীয় পরিচয়পত্র হাতে এ প্রতিবেদককে প্রশ্ন করেন, ‘বাজান (বাবা) আর কত বয়স অইলে আমি ভাতা পাইয়াম।’
আছিয়া বেগম জানান, তাঁর বাবা-দাদার অনেক নামডাক ছিল। ছিল পুকুরভরা মাছ, গোলাভরা ধান। আরো ছিল গোয়ালভরা গরু-মহিষ। ভাগ্যের নির্মম পরিহাসে সব হারিয়ে এখন অন্যের জায়গায় বসবাস করছেন তিনি। ভিক্ষা করছেন। প্রতি শুক্রবার পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে যে টাকা পান, তা দিয়েই চলতে হয় সাত দিন।
তিনি আরো জানান, প্রায় তিন যুগ আগে তাঁর স্বামী আব্দুল মন্নাছ মারা যান। মানসিক ভারসাম্যহীন, স্বামী পরিত্যক্তা একমাত্র মেয়ে নুরজাহান বেগমকে নিয়ে চলছে তাঁর জীবন-সংসার। ৮০ বছর বয়সেও তাঁর ভাগ্যে জোটেনি বিধবা কিংবা বয়স্ক ভাতা। পাননি ভিজিএফ, ভিজিডিসহ অসহায় মানুষকে দেওয়া সরকারের কোনো সুযোগ-সুবিধা।
আছিয়া বেগম বলেন, ‘আগে এই ...













