জাহানারা : মেয়েদের বিশ্বকাপে ‘ক্রাশ’
ম্যাচটা ছিল ভারতের বিপক্ষে। মাঠে খেলছিলেন জাহানারা আলম। ওদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলছিল আলোচনা। চোখে কী ব্যবহার করেন জাহানারা? দেখতে তো কাজল চোখের হরিণী লাগে!
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা জাহানারাকে এভাবে দেখতেই অভ্যস্ত। টানা টানা চোখে গাঢ় করে ‘আইলাইনার’ মেখে মাঠে নামেন নারী ক্রিকেট দলের এ পেসার। অনেকে ভেবে নেন কাজল। একেবারে ভুলও না। মেয়েদের ফ্যাশনে আইলাইনার ও কাজল প্রায় সমগোত্রীয়। সে যা–ই হোক, এবার নারী বিশ্বকাপে আইলাইনারে সাজানো জাহানারার চোখে মজেছেন অনেকেই। সহজ কথায়, মেয়েদের বিশ্বকাপের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহানারা এখন ‘ক্রাশ’।
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের কথাই ধরুন। বিবিসির এই ‘আইকনিক’ ক্রিকেট ধারাভাষ্য টুইটার পেজও জাহানারার এই আইলাইনারে সাজানো চোখ নিয়ে আগ্রহী। ২৬ বছর বয়সী এ পেসারের একটি ছবি তারা পোস্ট করেছে টুইটারে। বাংলাদেশের জার্সি পরে আইলাইনারে টানা জাহানার...












