জয়েন্ট পেইন এ কষ্ট পাচ্ছেন? জেনে নিন ৭টি অব্যর্থ প্রতিকার!
জয়েন্ট পেইন এর কারণে চলাফেরার স্বাভাবিক ছন্দ, গতি কি নষ্ট হয়ে যাচ্ছে? হাঁটু বা গাঁটের ব্যথা কি আপনাকে ক্রমশ নড়বড়ে করে দিচ্ছে? আসলে শরীরচর্চার ঘাটতি, অনিয়মিত ডায়েট, ক্যালসিয়ামের অভাবে ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। প্রথমটায় হাঁটু বা গাঁটের ব্যথাকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিতে চাই না। পরে যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, তখন কড়া কড়া ওষুধের দ্বারস্থ হই আমরা। তাই গাঁটের ব্যথায় ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ার আগেই ব্যবস্থা নিন। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে গাঁটের ব্যথা উপশমের কয়েকটি সহজ উপায়...
১) হলুদ আর আদার মিশ্রণ: ২ কাপ জলের সঙ্গে হলুদ আর আদা ফুটিয়ে নিন। গরমে ফুটে যখন মোটামুটি আধ-কাপের মতো হয়ে যাবে তখন সেটিকে আঁচ থেকে নামিয়ে হলুদ-আদার ওই মিশ্রণে ১ চামচ মধু মিশিয়ে নিন। দিনে অন্তত বার দুয়েক করে এই দ্রবন খেতে পারলে পেইন কিলার ছাড়াই জয়েন্ট পেইন অনেকটাই কমে যাবে।
২) লবন জলের সেঁক: এ...














