উচ্চ রক্তচাপ ? কীভাবে চলবেন?
প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ ১২০/৮০ মিলিমিটার পারদ। রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটারের বেশি হয় তাহলে তাকে উচ্চ রক্তচাপ বলা যায়। যাঁরা চর্বিজাতীয় খাবার ও লবণ বেশি খান, ধূমপান করেন, তাঁদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। পারিবারিক ইতিহাসও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমাতে সাহায্য করে
তেল-চর্বিজাতীয় খাবার খান কম
ফলমূল আর শাকসবজি রক্তচাপ কমাতে কার্যকর
বাড়তি ওজন কমান: শরীরের ওজন রাখুন স্বাভাবিক। আদর্শ বিএমআই হচ্ছে ১৮.৫ থেকে ২৪.৯–এর মধ্যে। নিজের উচ্চতার বর্গকে (মিটারে) শরীরের ওজন দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন বিএমআই। এক কেজি ওজন কমালে রক্তচাপ কমতে পারে ১ মিলিমিটার পারদ।
নিয়মিত ব্যায়াম করুন: নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন ৩০ মিনিটের ব্যায়াম রক্তচাপ কমাতে পারে প্রায় ৫ থেকে ৮ মিলিমিটার। হাঁটা, জগিং, সাইক্লিং—এ সব ব্যায়ামই কার্যকর। একসঙ্গে ৩০ মিনি...









