দিদির মাথায় হাত, গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গে
ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটের হিসাবে বুথফেরত সমীক্ষায় বিজেপির উত্থানের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। তবে তৃণমূল সে সমীক্ষাকে উড়িয়ে দিয়েছিল। এবার ভোট গণনার শুরুতেই স্পষ্ট হচ্ছে বিজেপির বিরাট উত্থানের বিষয়টি। সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইও জমে উঠেছে বিজেপির।
শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৩টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে ১৮টি আসনে। কংগ্রেস এখন পর্যন্ত একটি আসনে এগিয়ে রয়েছে।
এখনও পর্যন্ত যা ভোটপ্রাপ্তির হার, তাতে বিজেপির ভোট ৩৯ শতাংশের আশেপাশে। তৃণমূলের ভোটপ্রাপ্তির হার অবশ্য বেশি, ৪৫ শতাংশের কাছাকাছি।
অন্যদিকে তৃণমূল গতবারের থেকে এখনো ১১টি আসনে পিছিয়ে রয়েছে। বিজেপি গতবারের তুলনায় এখন পর্যন্ত ১৬টি আসনে এগিয়ে রয়েছে।
সবচেয়ে সঙ্কটে রয়েছেন বাম প্রার্থীরা। এ রাজ্যের দুই বিদায়ী বাম সাংসদ মহম্মদ সেলিম (রায়গঞ্জ) এবং বদরুদ্দোজা খান (ম...













