জাকাতে বাড়ে পরকালের সঞ্চয়
আলমগীর হুসাইন
মূলত সদকা হলো ফকির, মিসকিন, জাকাতকর্মী, অনুরক্ত ব্যক্তি ও নওমুসলিম, ক্রীতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে জিহাদ ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথ সন্তানদের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত
কোনো মুসলমানের ওপর প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকলে, জাকাত দিতে হয়। জাকাতের নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরে একবার জাকাত দেওয়া ফরজ। জাকাত বছরের যে কোনো সময় দেওয়া যায়। তবে রমজান মাস জাকাত আদায়ের সর্বোত্তম সময়। এ মাসে দান-সদকা করলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি নেকি হয়। আর এখন তো করোনা মহামারির কারণে সমাজের অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছেন। তাই জাকাত আদায়ের এখনই মোক্ষম সময়।
জাকাতযোগ্য সম্পদ : জাকাতের সম্পদ মোট চার প্রকার : ১. ক. স্বর্ণের জাকাত : ৮৭.৪৮ গ্রাম অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণে জাকাত ওয়াজিব। খ. রুপার জাকাত : ৬১২.৩৬ গ্রাম তথা সাড়ে ৫২ তোলা রুপায...








