ভূমিধসে বিধ্বস্ত জিরং বন্দরে উদ্ধার অভিযান অব্যাহত, স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র
দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে গত বুধবারের মারাত্মক ভূমিধসের পর বিধ্বস্ত জিরং বন্দরের মূল এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীন-নেপাল সীমান্তে নিখোঁজদের সন্ধানে গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নেপালের দিকে একটি উঁচু হিমবাহ ধসে পড়ার কারণে সৃষ্ট মারাত্মক পাহাড়ি ঢলে জিরংয়ে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৫৪৬ জন নিখোঁজ হয়েছেন।
অনুসন্ধান ও উদ্ধারকর্মীরা জিরং বন্দরের মূল অবস্থানে থাকা সীমান্ত ফটকের স্থানে পৌঁছে দেখতে পান, প্রায় ২০ মিটার উঁচু ভবনটির কেবল মূল ভিত্তিটুকু অবশিষ্ট রয়েছে। ভবনটির অন্য সব প্রধান কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
জিরং বন্দরে আগে থাকা সব ভবনের মধ্যে এখন কেবল একটি পানির টাওয়ার অবশিষ্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, পাহাড়ের ঢালে অপেক্ষাকৃত উঁচু স্থানে অবস্থিত হওয়ায় টাওয়ারটি ভয়াবহ ভূমিধসের ধাক্কা সা...









