ভারতের ভিসা বাতিল, দেশে ফিরলেন অভিনেতা ফেরদৌস
ভারত থেকে দেশে ফিরেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। ভারতের লোকসভা নির্বাচনে একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ায় ফেরদৌসের ভিসা বাতিল করে ভারত সরকার। এজন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। এরপরই মঙ্গলবার রাতে বিমানে ঢাকায় ফেরেন তিনি।
কলকাতার একটি সূত্র প্রথম আলোকে বলেন, ফেরদৌস আহমেদ মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকায় রওয়ানা হন। ওই সূত্রটি আরও জানায়, এখানে (ভারতে) সবকিছুই স্বাভাবিক। চিন্তার কিছু নাই।
মঙ্গলবার রাতে ফেরদৌসের পারিবারিক সূত্রে জানা গেছে, ফেরদৌস ঢাকায় পৌঁছে গেছেন। কিন্তু ফোন বন্ধ রেখেছেন।
এর আগে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ফেরদৌস আহমেদের ভিসা–সংক্রান্ত আচরণ লঙ্ঘনের প্রতিবেদন পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর ভিসা বাতিল করেছে। এ ছাড়া তাঁক...










