যৌন হেনস্তা: মুখ খুললেন ঐশ্বরিয়াও
তনুশ্রী দত্ত যৌন হেনস্তা নিয়ে মুখ খোলার পর একে একে বলিউডের অনেক অভিনেত্রী হেনস্তা নিয়ে কথা বলা শুরু করেছেন। যৌন হেনস্তা নিয়ে কথা বলেছেন কঙ্গনা রনৌত, সোনম কাপুর, স্বরা ভাস্কর, চিত্রাঙ্গদা সিংসহ অনেকেই। ‘হ্যাশ ট্যাগ মি টু’ ঝড়ে ইতিমধ্যেই নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় প্রযোজক থেকে শুরু করে পরিচালক অভিনেতাদের। শক্তিমান অভিনেতা নানা পাটেকার থেকে শুরু করে বিকাশ বহেল, গণেশ আচার্য কিংবা অলোক নাথ বলিউডের একাধিক জনপ্রিয় মুখকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। এবার মুখ খুললেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
সম্প্রতি লরিয়েল এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানে সিনেমা নিয়ে কথার পাশাপাশি চলে আসে বলিউডে সবচেয়ে আলোচিত ‘হ্যাশ ট্যাগ মি টু’ নিয়ে আলোচনা। এ বিষয়ে প্রশ্ন করা হলে ‘তাল’সহ অসংখ্য জনপ্রিয় ছবির এই অভিনেত্রী বলেন, ‘আমি আগেও এটা নিয়ে কথা বলেছি। এখনো বলে যাচ্ছি।’...














