আমি মারলে ঐশ্বরিয়া মারা যেতেন: সালমান - Mati News
Monday, May 4

আমি মারলে ঐশ্বরিয়া মারা যেতেন: সালমান

ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া

যৌন হেনস্থার অভিযোগে উত্তাল বলিউড। একের পর এক যৌন হেনস্থার অভিযোগ করছেন অভিনেত্রীরা। নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগের পর নড়েচড়ে বসে বলিউড।

এর রেশ কাটতে না কাটতে কঙ্গনা রানাউত অভিযুক্ত করেন পরিচালক বিকাশ বহেলকে। এ পরিস্থিতিতে সালমান খানের একটি পুরনো ভিডিও ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এক সময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক গভীর ছিল। প্রায় সকলেই তাদের প্রেমের খবর জানতেন। কিন্তু সে সম্পর্কে ভাঙন ধরে। সে সময় সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন ঐশ্বরিয়া। সত্যিই কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন বলিউডের এই তারকা?
এক সাক্ষাৎকারে এমন প্রশ্নই করা হয়েছিল সালমানকে। উত্তরে তিনি বলেছিলেন, ওই নারী তো বলছেন আমি তাকে মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে একই প্রশ্ন করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম। আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। আর সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *