ছয় বছর বয়সে প্রথম প্রেমে পড়ি : সাবিলা নূর
মডেলদের কেউই তাঁদের জীবনের প্রথম বিলবোর্ডের কথা ভোলেন না। এ সময়ের জনপ্রিয় মডেল, নৃত্য ও অভিনয়শিল্পী সাবিলা নূর এখনো তাঁর প্রথম বিলবোর্ডের কথা ভুলে যাননি। বিশেষ সাক্ষাৎকারে প্রথম বিলবোর্ডের মডেল হওয়ার অভিজ্ঞতার কথা ছাড়াও জীবনে প্রথম ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কথা বলেছেন সাবিলা নূর ।
প্রথম স্কুল
ঢাকার পল্টনে অবস্থিত লিটল জুয়েলস স্কুল।
প্রথম শিক্ষক
আমার মা-বাবা। আর আমার প্রিয় শিক্ষক ছিলেন আয়শা মিস। আমি স্কলাসটিকা থেকে ও লেভেল দিয়েছিলাম । আয়শা মিস, স্কলাসটিকায় পড়াতেন। মিস অনেক ভালো পড়াতেন। মিসের সঙ্গে এখনো আমার ফেসবুকে যোগাযোগ হয়।
প্রথম প্রেম
আমি তো ছয় বছর বয়সে প্রথম প্রেমে পড়ি। আমি যাঁর প্রেমে পড়েছিলাম তাঁর প্রেমে অনেকেই পড়েছিলেন। তিনি হলেন বলিউডের কিং শাহরুখ খান। শাহরুখের ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি দেখার পর থেকেই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। এখন এটা মনে পড়লে খুব হাসি পা...













