জোর-জবরদস্তি আমার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেছিল বিকাশ : কঙ্গনা
ফের যৌন হেনস্থার অভিযোগে মুখ খুললেন এক অভিনেত্রী।অভিযোগের আঙুল সেই পরিচালক বিকাশ বহেলের দিকেই।
নানা পটেকর আর তনুশ্রী দত্তকে নিয়ে যখন সরগরম বলিউড, ঠিক তখনই এক এক করে অভিযোগ জমা হচ্ছে ‘কুইন’-এর পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে।
প্রথমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন ফ্যান্টম ফিল্মসের এক ক্রিউ মেম্বার। আর কঙ্গনার অভিযোগ, বিকাশ তাঁকে দেখা মাত্রই জোর করে চেপে ধরতেন।আর এক অভিনেত্রীও সোজা আঙুল তুললেন বিকাশ বহেলের দিকে।বললেন এক বার তাঁকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন পরিচালক বিকাশ বহেল।
আরও পড়ুন: ‘রোজ আমাকে চেপে জড়িয়ে ধরত’
শুধু তা-ই নয়। বিকাশকে ফন্দিবাজ অবধি বলেছেন ওই অভিনেত্রী। এমনকি, পরিচালকের পাশে একা থাকতেও তিনি ভয় পান বলে পরিষ্কার জানিয়েছেন ওই অভিনেত্রী। সংবাদমাধ্যমের কাছে ওই অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি,‘‘ঘটনাটা একটা পার্টির। বিকাশও ছিল সেই পার্টি...












