Entertainment Archives - Page 66 of 74 - Mati News
Saturday, March 7

Entertainment

‘বস’ শাকিব , নায়িকা কে?

‘বস’ শাকিব , নায়িকা কে?

Cover Story, Entertainment
শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবি মুক্তি পায় ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর। সে সময় ছবির প্রযোজক বলেছিলেন, এই ছবির কোনো সিক্যুয়েল নির্মাণ হবে না, তবে সিরিজ আকারে কয়েকটি ছবি হবে। এবার ঘোষণা এল দ্বিতীয় ছবির। বসগিরির মতো বসগিরি ২ ছবির ‘বস’ মানে নায়কও শাকিব খান।  তবে নায়িকা কে হবেন এখনো জানাননি পরিচালক বা প্রযোজক। ‘বসগিরি’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে দুই বছর। সে সময় ছবির প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মসের কর্ণধার টপি খান বলেছিলেন, ভবিষ্যতে বসগিরি ছবির কোনো সিক্যুয়েল হবে না। তবে ছবির নায়ক শাকিব খানের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে সিরিজ আকারে পর্যায়ক্রমে ছবিটির বেশ কয়েকটি কিস্তি তৈরি হবে। গত সোমবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ছবির নায়ক শাকিব খান বসগিরি ছবির দ্বিতীয় কিস্তি ‘বসগিরি ২’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রযোজক বলেন, ‘বলিউডে ধুম, রেসসহ অনেক ছবি সিরিজ আকারে সাফল্য পেয়েছে। মুক্তির পর বস...
উজ্জ্বল কেরিয়ার সত্ত্বেও ঝুঁকি নিয়ে বলিউডে সিনেমা করতে এসেছিলেন

উজ্জ্বল কেরিয়ার সত্ত্বেও ঝুঁকি নিয়ে বলিউডে সিনেমা করতে এসেছিলেন

Cover Story, Entertainment
ভাল ছাত্র। পরীক্ষায় খুব ভাল মার্কস রয়েছে। সামনে উজ্জ্বল কেরিয়ার। কিন্তু মনের সুপ্ত বাসনা, বলিউডের অভিনেতা হবেন। এমন অনেক অভিনেতা-অভিনেত্রী বলিউডে আছেন, সফল কেরিয়ার ছেড়ে যাঁরা চলে এসেছিলেন কেবল অভিনয় করবেন বলেই। এক নজরে দেখে নেওয়া যাক এমনই কিছু অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারের গল্প। বলিউডে পা রাখার আগে এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন তাপসী পান্নু। দিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন ‘পিঙ্ক’-এর অভিনেত্রী। কিন্তু চাকরি করলে কী হবে? মন যে তাঁর পড়েছিল সিনেমায়। আর তাড়াতাড়ি ডাকও চলে এসেছিল বলিউড থেকে। সলমনের সঙ্গে ডেবিউ করেন সোনাক্ষী সিংহ। মুম্বইতেই আর্য বিদ্যা মন্দিরে পড়াশোনা শুরু করেন অভিনেত্রী। কলেজ জীবনে সোনাক্ষীর পড়াশোনা এসএনডিটি উইমেনস ইউনিভার্সিটি-তে। তবে সোনাক্ষী কস্টিউম ডিজাইনার হিসেবেই বলিউডে পা রেখেছিলেন। আর তার অনেক পরে অভিনেত্...
সুবান-তিয়াশার ‘লড়াই’! কী হল দম্পতির?

সুবান-তিয়াশার ‘লড়াই’! কী হল দম্পতির?

Entertainment
লড়াই। তিয়াশা রায় এবং সুবান রায়ের লড়াই! বাস্তব জীবনে এই দম্পতির কী এমন হল, যে লড়াই শুরু হল দু’জনের? না! কোনও দাম্পত্য কলহ নয়। এর মধ্যে নতুন কোনও গসিপও নেই। কিছুদিন আগেই বিয়ে করেছেন তিয়াশা এবং সুবান। তবে তাঁদের মধ্যে সত্যিই লড়াই শুরু হয়েছে। কিন্তু তা বাস্তবে নয়, টিভির পর্দায়। আসল বিষয়টা ঠিক কী? কেন লড়াই শুরু হল তিয়াশা-সুবানের? তিয়াশা এই মুহূর্তে বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। সন্ধে সাতটার সময় একটি নির্দিষ্ট চ্যানেলে সম্প্রচারিত হয় ওই ধারাবাহিক। ওই একই সময়ে অন্য একটি চ্যানেলে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ইরাবতীর চুপকথা’। সেখানে অভিনয় করছেন সুবান। টেলিভিশনের কলাকুশলী বা দর্শক— সকলের কাছেই ইদানীং টিআরপি শব্দটা খুবই পরিচিত। একই সময়ে সম্প্রচারিত দুটো আলাদা চ্যানেলের ধারাবাহিকের মধ্যে টিআরপির লড়াই থাকবে এ তো স্বাভাবিক। ...
তৈমুরের পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কারিনার ?

তৈমুরের পর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা কারিনার ?

Entertainment
২০ ডিসেম্বর, ২০১৬। জন্মেছিল তৈমুর আলি খান। সইফ-কারিনার ছেলে জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রায় নিয়মিত খবরে থাকে। বলিউডের অন্য স্টার কিডদের তুলনায় তৈমুরের জনপ্রিয়তা অনেক বেশি। সদ্য দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছেন বলি নায়ক শাহিদ কপূর। সেই সূত্র ধরেই সম্প্রতি এক চ্যাট শো-এ দ্বিতীয় সন্তানের বিষয়ে কারিনার পরিকল্পনা জানতে চাওয়া হয়। সেখানে করিনা কী বলেছেন জানেন? এই প্রশ্ন শুনে মুচকি হেসে কারিনা বলেন, ‘‘এখনই নয়। তবে দু’বছর পর দ্বিতীয় সন্তানের কথা ভাবতে পারি।’’ যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি সইফ। তৈমুরকে নাকি সাধারণ ভাবে বড় করতে চান কারিনা। তিনি আগেই জানিয়েছিলেন, স্টার কিড হিসেবে ও যে সব জায়গায় গুরুত্ব পাবে সেটা ওর ছোট থেকেই বোঝা উচিত। ঠিক এখানেই আপত্তি জানিয়েছিলেন কারিনার বাবা রণধীর কপূর। মিডিয়ায় প্রতিদিন তৈমুরের ছবি বেরনো নিয়ে তাঁর আপত্তি ছিল। এর মধ্যেই এ বার কারিনার দ্বি...
আমাকে সারাক্ষণ সুন্দর দেখতে লাগবে? সোজাসাপ্টা লিখলেন স্বস্তিকা

আমাকে সারাক্ষণ সুন্দর দেখতে লাগবে? সোজাসাপ্টা লিখলেন স্বস্তিকা

Entertainment
স্পষ্ট কথা বলতে ভালবাসেন তিনি। সে জন্যই হয়তো অনেকে পছন্দও করেন না তাঁকে। তাতে থোড়াই কেয়ার! তিনি অর্থাত্ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় । সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করলেন। সাধারণ ভাবে অভিনেত্রীর কাজ অভিনয় করা। যে চরিত্রে অভিনয় করছেন, তাকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলা। কিন্তু তাঁদেরও ব্যক্তিগত জীবন রয়েছে। ফলে অনস্ক্রিন বা অফস্ক্রিন সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ঝাঁ চকচকে দেখতে লাগতেই হবে, এমন তো হতে পারে না। অথবা অভিনেত্রীর যা বয়স, তার থেকে কম দেখাতে হবে, এ তো কাঙ্খিত হতে পারে না। কিন্তু এ নিয়ে হামেশাই সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীদের। সে সব প্রশ্নেরই এ বার সপাটে জবাব দিয়েছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা লিখেছেন, ‘আমি একজন অভিনেত্রী। যে চরিত্রে অভিনয় করছি, সেটা ঠিকঠাক করা আমার কাজ। কিন্তু সারাক্ষণ যেন সুন্দর বা অল্প বয়সী দেখতে লাগে, সেটার তো প্রয়োজন নেই।...
রণবীর নোংরা ছেলে, কেন এ কথা বললেন অনুষ্কা?

রণবীর নোংরা ছেলে, কেন এ কথা বললেন অনুষ্কা?

Entertainment
গত বছর শেষের দিকে ধুমধাম করে বিরাট কোহালিকে বিয়ে করেছেন অনুষ্কা শর্মা। আবার চলতি নভেম্বরে নাকি গাঁটছড়া বাঁধবেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু একটা সময় রণবীর-অনুষ্কার ব্যক্তিগত সম্পর্কের রসায়নের জল্পনা নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তা হলে রণবীর-অনুষ্কার সম্পর্ক দানা বাঁধল না কেন? যদিও নিজেদের সম্পর্ক নিয়ে সে ভাবে প্রকাশ্যে কখনও কথা বলেননি দুই তারকাই। তবে কর্ণ জোহরের একটি চ্যাট শো-এ গিয়ে নাকি মজা করেই মুখ খুলেছিলেন রণবীর-অনুষ্কা। কর্ণের ওই শোয়ে গিয়ে নাকি হাসতে হাসতে অনুষ্কা বলেছিলেন, ‘‘আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জান? ও খুব নোংরা ছেলে…।’’ এতদিন পর সে মন্তব্য নিয়ে মজা করেই আলোচনা শুরু হয়েছে বলি মহলে। ২০১০-এ মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-অনুষ্কা। রণবীরের ওটাই ছিল বলি ডেবিউ। ওই ছবির শুটিংয়েই নাকি একে অন্যের প্রেমে পড়েন। তবে...
প্রিয়াঙ্কার সঙ্গে এমন কী করলেন ঐশ্বরিয়া!

প্রিয়াঙ্কার সঙ্গে এমন কী করলেন ঐশ্বরিয়া!

Entertainment
২০০৬ সালে ‘উমরাওজান’-এ অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পরিচালক জে পি দত্তের এই সিনেমায় বিধুমুখী নিলনয়নার চোখের জাদুতে মজেছিল আট থেকে আশির হৃদয়। কিন্তু, ‘উমরাওজান’-এর জন্য পরিচালকের পরথম পছন্দের তালিকায় ছিলেন না রাই। অবাক লাগছে শুনতে? বলিউড লাইফ ডট কম-এর খবর অনুযায়ী, জে পি দত্তের ‘উমরাওজান’-এর জন্য নাকি প্রথম পছন্দ ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রাক্তন মিস ইউনিভার্সকেই এই সিনেমার জন্য পছন্দের তালিকায় রেখেছিলেন পরিচালক। কিন্তু, ২০০৬ সালে অন্য সিনেমার জন্য চরম ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। অন্য সিনেমার শুটিংও করছিলেন তিনি। আর সেই কারণেই জে পি দত্তের ডেটের সঙ্গে কিছুতেই নিজের সময় তালিকা মেলাতে পারছিলেন না পিগি। প্রিয়াঙ্কা চোপড়ার অসুবিধার জন্যই শেষ পর্যন্ত তাঁর জায়গায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে পছন্দ করে নেন পরিচালক। বাকিটা তো ইতিহাস। এদিকে বর্তমানে অনুরাগ কাশ্যপের সিনেমা ‘গুলাম জামুন’-এর শুটিংয়ের যন্ত তো...
নতুন মুখের সন্ধানে : অভিনয়ের জন্য আবেদন করবেন চার মন্ত্রী

নতুন মুখের সন্ধানে : অভিনয়ের জন্য আবেদন করবেন চার মন্ত্রী

Cover Story, Entertainment
আগামী ১৬ সেপ্টেম্বর থেকে নতুন মুখের সন্ধানে-২০১৮ প্রতিযোগিতা শুরু হচ্ছে। সারা দেশ থেকে বড় পর্দার জন্য অভিনয়শিল্পী সংগ্রহ করা হবে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে প্রতিযোগিতাটি। সেদিন থেকেই আবেদন করতে পারবেন প্রতিযোগীরা। এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন চারজন মন্ত্রী ও দুইজন সচিব। অভিনয়ে আগ্রহীদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে তাদের মাধ্যমেই। এমনই জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি জানান, প্রথম দিন প্রতীকীভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন চার মন্ত্রী ও দুই সচিব। মুশফিকুর রহমান গুলজার বলেন, আমাদের প্রতিযোগীতার আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে একটা অন্যরকম চমক দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম আবেদন করবেন চারজন মন্ত্রী ও দুই সচিব। তবে সেটি হবে প্রতীক আবেদন। এরা হলেন- এই অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,...
পরিচালকরা আমাকে ব্ল্যাকমেইল করেছে : মুনমুন

পরিচালকরা আমাকে ব্ল্যাকমেইল করেছে : মুনমুন

Entertainment
আমাকে আমার সিনেমার পরিচালকরা ব্ল্যাকমেইল করেছে। এখন আর সেই পরিচালকদের নাম বলে লাভ নেই। তাদের নাম বললে আমার সম্মান ফিরে আসবে না! তারা এখন নেই। তাদের হাতে কাজও নেই। যারা বলে আমার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে তারাই আসলে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে। এক টিভি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাগুলো বলছিলেন একসময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মুনমুন। মুনমুন বলেন, আমি অশ্লীল যুগে খুব বেশি সিনেমা করিনি। আমার এক চেটিয়া মার্কেট ছিল অ্যাকশন হিরোইন হিসেবে। অ্যাকশন নির্ভর ছবিতে প্রচুর মারপিটের দৃশ্য থাকতো, যেহেতু অ্যাশকন ছবি, এগুলোতে একটু খোলামেলা দৃশ্য অ্যাড করা হত, কিন্তু আমার কোনো খোলামেলা দৃশ্য ছিল না সেসব সিনেমায়। বাস্তবতা হলো অন্য নায়িকারা যে ড্রেস পরেছে আমিও সেই ড্রেস পরেছি। মুনমুন বলেন, যারা আর্টিস্টের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেয় তারা ফিল্মের কোনো ভালো করতে পারে না। কোন সিনেমায় আমি অশ্লীল...
বাবার কাছে পৌঁছল স্বরার সেই দৃশ্য!

বাবার কাছে পৌঁছল স্বরার সেই দৃশ্য!

Entertainment
'ভিরে দি ওয়েডিং' ছবিতে স্বমেহন দৃশ্যের জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু কম গালাগালি শুনতে হয়নি অভিনেত্রী স্বরা ভাস্করকে। নারী কেন্দ্রিক এই ছবিতে স্বরার এধরনের দৃশ্যের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। সেসময় নেটিজেনদের মুখের উপর জবাব দিয়েছিলেন স্বরা। তবে এবার যে কাণ্ডটা ঘটল তা বোধহয় কারোর জন্যই আশাতীত নয়, এমনটাও ঘটতে পারে তা হয়তা স্বরা আশাও করেননি। স্বরা ভাস্করের 'ভিরে দি ওয়েডিং'-এর সেই স্বমেহনের ভিডিও সোশ্যাল সাইটের মাধ্যেমে অভিনেত্রীর বাবা সি উদয় ভাস্করের কাছে পাঠায় কোনও এক ব্যক্তি। আর এরপরই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত হন অভিনেত্রী। যদিও বিন্দুমাত্র অস্বস্তি বোধ না করে স্বরা লেখেন, আমি একজন অভিনেত্রী, আর পলাশ, এই দৃশ্যে আমি যেভাবে অভিনয় করেছি তাতে দেখানো হয়ে আমি একটি কম্পক যন্ত্র ব্যবহার করছি। এবিষয়ে আমার বাবাকে জিজ্ঞাসা করার কোনও প্রয়োজন নেই, কোনও কিছুতে সংশয় থাকলে আপনি আমাকেই সরাসরি প্র...
নায়িকার সঙ্গে গান!

নায়িকার সঙ্গে গান!

Entertainment
চলচ্চিত্রে তখন নবীন শিল্পী কুমার বিশ্বজিৎ। হঠাৎ তাঁকে বলা হলো, নায়িকা অঞ্জু ঘোষের সঙ্গে দ্বৈতকণ্ঠে একটি গান গাইতে হবে। নায়িকার সঙ্গে গান করার ইচ্ছে ছিল না কুমার বিশ্বজিতের, কিন্তু বাধ্য হলেন। সুপারহিট হয়ে গেল সেই ‘ওরে ও বাঁশিওয়ালা’ গানটি। ছবির নাম ‘নরম গরম’ আর পরিচালক এফ কবির চৌধুরী। শুরু থেকেই চলচ্চিত্রে নিয়মিত গান করেন কুমার বিশ্বজিৎ। আধুনিক গানের এই শিল্পী কখনো বিরতিতে গেছেন, তেমনটি শোনা যায়নি। সম্প্রতি ‘বেলা অবেলা’ নামের একটি চলচ্চিত্রে নতুন একটি গান গেয়েছেন তিনি। ‘মেঘলা দিনে নিমন্ত্রণে তোমার সাথে নিও’ শিরোনামে গানটির কথা লিখেছেন তাজু কামরুল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। গতকাল সোমবার গানটি রেকর্ড করা হয়েছে। পর্দায় গানটির সঙ্গে ঠোঁট মেলাবেন নায়ক ইমন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনেক দিন পর সিনেমায় গান গেয়ে তৃপ্তি পেলাম। মজার ব্যাপার হচ্ছে, ছবিতে গান আছে তিনটি। দুটি রবীন...
এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব!

এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব!

Cover Story, Entertainment
‘ইতিহাসের চরিত্র করতে আমার ভীষণ ভালো লাগে। ওই সময় তো আমি জন্মাইনি, তবে শুটিংয়ে মনে হয়েছিল ওই টাইমে পৌঁছে গেছি।’ বললেন জয়া আহসান। ‘এক যে ছিল রাজা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত রোববার কলকাতা গেছেন তিনি। আজ মঙ্গলবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা। গতকাল সোমবার কলকাতায় রাজকীয়ভাবে ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হলো। এই ছবিতে জয়া আহসানের ২৫ থেকে ৮০ বছরের জীবনের বিভিন্ন রূপ ফুটে উঠবে। ‘এই মামলার প্রথম সাক্ষী হিসেবে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এক মৃতদেহকে। মৃতদেহটির নাম রাজা মহেন্দ্র কুমার চৌধুরী৷’ আদালতে আইনজীবীর চিৎকার৷ বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ায় এক মৃতদেহকে ডাকতে চান! সবার কাছে মৃত হলেও বাস্তবে তিনি জীবন্ত৷ হাঁটাচলা করছেন। নিজে থেকেই উঠে এসে কাঠগড়ায় দাঁড়ালেন৷ একজন জীবন্ত ব্যক্তিকে কেন মৃত বলা হচ্ছে? এদিকে ‘অবজেকশন’ বলে দাঁড়ালেন আরেকজন মহিলা আইনজীবী৷ তিনি বললেন, ‘অবজেকশন মাই লর্...
সালমান খান অভিনীত এই ছবিগুলি কখনও মুক্তি পায়নি

সালমান খান অভিনীত এই ছবিগুলি কখনও মুক্তি পায়নি

Cover Story, Entertainment
তিনি বলিউডের ভাইজান। ভক্তেরা অধীর আগ্রহে বসে থাকেন, কবে প্রিয় ভাইজানের ছবি মুক্তি পাবে। কিন্তু এহেন সালমান খানের কেরিয়ারেরই অনেক ছবি মুক্তি পায়নি। সালমানের শুরুর সময়েও এবং পরবর্তী কালেও নানান কারণে আটকে গিয়েছে তাঁর বহু ছবি। সেই ছবিগুলোর কী নাম, সঙ্গে কে ছিলেন সে সব তথ্যগুলোই জেনে নেওয়া যাক। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটির পরেও আর একটি ছবির কাজ শুরু করেছিলেন সালমান-ভাগ্যশ্রী জুটি। সে ছবির নাম ‘রণক্ষেত্র’। কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি। কারণ মাঝপথে বিয়ে করে ফেলেন ভাগ্যশ্রী। আর যার কারণে ছবির শুটিংও পিছিয়ে যাচ্ছিল দিনের পর দিন। পরে আর ছবিটির শুটিং হয়নি। ‘ঘেরাও’ নামক আর একটি ছবির কাজেও হাত দিয়েছিলেন সালমান খান। কিন্তু শুভ মহরতের পরেই বন্ধ হয়ে যায় এই ছবির কাজ। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালার। যদিও কেন এই ছবির শুটিং বন্ধ করতে হল তা কখনও...
এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

Entertainment
বলি তারকাদের পারিশ্রমিকের কথা শুনলে আমরা চমকে যাই। তবে পারিশ্রমিকের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই টেলিভিশনের তারকারাও। এক একটা এপিসোডে প্রিয় টেলি তারকারা কত টাকা পারিশ্রমিক পান, জানলে চমকে যাবেন। বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা। তবে নতুন কমেডি শো নিয়ে আবার ফিরছেন কপিল। আর যে সময়ে কপিল ‘কমেডি নইটস’ করতেন, সে সময়ে প্রতি পর্বের জন্য ৬০ থেকে ৮০ লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পেতেন। কমেডি শো থেকেই মূলত জনপ্রিয় হয়েছিলেন সুনীল গ্রোভার। আর তার পরে ডক্টর গুলাটির চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন সুনীল। সিনেমাও করেছেন গুটিকয়েক। কমেডি শো’তে প্রতি পর্বে সুনীল নিতেন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। টেলি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম দিব্যাঙ্কা ত্রিপাঠি। ‘বনু ম্যায় তেরি দুলহন’ সিরিয়ালটি থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে যান দিব্যাঙ্কা। আর এই দিব্যাঙ্কাই এক-একটা প...
বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

Cover Story, Entertainment
বিখ্যাত হয়েই এঁরা ভুলে গিয়েছেন অতীতের প্রেমকে। অনেকে তো অস্বীকারই করেছেন সেই সম্পর্কের কথা। বিখ্যাত হয়েই এই বলি তারকারা আর মনে রাখেতে চাননি পুরনো সম্পর্কের কথা। ব্যবসায়ী অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। তবে ২০১৪ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকেই নাকি প্রিয়ঙ্কা তাঁকে এড়িয়ে চলা শুরু করেন। তাঁকে নিয়ে ছবিও বানাতে চেয়েছিলেন অসীম। প্রিয়ঙ্কা নাকি আইনি নোটিসও দিয়েছিলেন অসীমকে। নীল নীতীন মুকেশের সঙ্গে সম্পর্ক ছিল ডিজাইনার প্রিয়ঙ্কা ভাটিয়ার। তবে ২০০৭ সালে প্রথম ছবি ‘জনি গদ্দার’ ছবির সাফল্যের পরই নাকি নীল আর যোগাযোগ রাখেননি পুরনো প্রেমিকার সঙ্গে। ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিকই নাকি রণবীর কপূরের প্রথম প্রেম। এমনকি অবন্তিকার সিরিয়াল ‘জাস্ট মহব্বত’-এর সেটেও দেখা গিয়েছিল তাঁকে। তবে রণবীর নাকি বলিউডে পুরোদমে কাজ শুরু করার পরই আর যোগাযোগ রাখেননি অব...