Entertainment Archives - Page 67 of 74 - Mati News
Saturday, June 13

Entertainment

এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব!

এক যে ছিল রাজা – ট্রেলার মুক্তিতে রাজকীয় ভাব!

Cover Story, Entertainment
‘ইতিহাসের চরিত্র করতে আমার ভীষণ ভালো লাগে। ওই সময় তো আমি জন্মাইনি, তবে শুটিংয়ে মনে হয়েছিল ওই টাইমে পৌঁছে গেছি।’ বললেন জয়া আহসান। ‘এক যে ছিল রাজা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গত রোববার কলকাতা গেছেন তিনি। আজ মঙ্গলবার রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা। গতকাল সোমবার কলকাতায় রাজকীয়ভাবে ছবিটির ট্রেলার মুক্তি দেওয়া হলো। এই ছবিতে জয়া আহসানের ২৫ থেকে ৮০ বছরের জীবনের বিভিন্ন রূপ ফুটে উঠবে। ‘এই মামলার প্রথম সাক্ষী হিসেবে আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এক মৃতদেহকে। মৃতদেহটির নাম রাজা মহেন্দ্র কুমার চৌধুরী৷’ আদালতে আইনজীবীর চিৎকার৷ বিচারকের অনুমতি নিয়ে কাঠগড়ায় এক মৃতদেহকে ডাকতে চান! সবার কাছে মৃত হলেও বাস্তবে তিনি জীবন্ত৷ হাঁটাচলা করছেন। নিজে থেকেই উঠে এসে কাঠগড়ায় দাঁড়ালেন৷ একজন জীবন্ত ব্যক্তিকে কেন মৃত বলা হচ্ছে? এদিকে ‘অবজেকশন’ বলে দাঁড়ালেন আরেকজন মহিলা আইনজীবী৷ তিনি বললেন, ‘অবজেকশন মাই লর্...
সালমান খান অভিনীত এই ছবিগুলি কখনও মুক্তি পায়নি

সালমান খান অভিনীত এই ছবিগুলি কখনও মুক্তি পায়নি

Cover Story, Entertainment
তিনি বলিউডের ভাইজান। ভক্তেরা অধীর আগ্রহে বসে থাকেন, কবে প্রিয় ভাইজানের ছবি মুক্তি পাবে। কিন্তু এহেন সালমান খানের কেরিয়ারেরই অনেক ছবি মুক্তি পায়নি। সালমানের শুরুর সময়েও এবং পরবর্তী কালেও নানান কারণে আটকে গিয়েছে তাঁর বহু ছবি। সেই ছবিগুলোর কী নাম, সঙ্গে কে ছিলেন সে সব তথ্যগুলোই জেনে নেওয়া যাক। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটির পরেও আর একটি ছবির কাজ শুরু করেছিলেন সালমান-ভাগ্যশ্রী জুটি। সে ছবির নাম ‘রণক্ষেত্র’। কিন্তু সেই ছবি আর মুক্তি পায়নি। কারণ মাঝপথে বিয়ে করে ফেলেন ভাগ্যশ্রী। আর যার কারণে ছবির শুটিংও পিছিয়ে যাচ্ছিল দিনের পর দিন। পরে আর ছবিটির শুটিং হয়নি। ‘ঘেরাও’ নামক আর একটি ছবির কাজেও হাত দিয়েছিলেন সালমান খান। কিন্তু শুভ মহরতের পরেই বন্ধ হয়ে যায় এই ছবির কাজ। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করার কথা ছিল মনীষা কৈরালার। যদিও কেন এই ছবির শুটিং বন্ধ করতে হল তা কখনও...
এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

এই টেলি তারকারা এক একটা পর্বে কত পারিশ্রমিক পান জানেন?

Entertainment
বলি তারকাদের পারিশ্রমিকের কথা শুনলে আমরা চমকে যাই। তবে পারিশ্রমিকের দিক থেকে কিন্তু পিছিয়ে নেই টেলিভিশনের তারকারাও। এক একটা এপিসোডে প্রিয় টেলি তারকারা কত টাকা পারিশ্রমিক পান, জানলে চমকে যাবেন। বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা। তবে নতুন কমেডি শো নিয়ে আবার ফিরছেন কপিল। আর যে সময়ে কপিল ‘কমেডি নইটস’ করতেন, সে সময়ে প্রতি পর্বের জন্য ৬০ থেকে ৮০ লক্ষ টাকার কাছাকাছি পারিশ্রমিক পেতেন। কমেডি শো থেকেই মূলত জনপ্রিয় হয়েছিলেন সুনীল গ্রোভার। আর তার পরে ডক্টর গুলাটির চরিত্রে দর্শকদের মন জিতে নিয়েছিলেন সুনীল। সিনেমাও করেছেন গুটিকয়েক। কমেডি শো’তে প্রতি পর্বে সুনীল নিতেন প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। টেলি ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম দিব্যাঙ্কা ত্রিপাঠি। ‘বনু ম্যায় তেরি দুলহন’ সিরিয়ালটি থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে যান দিব্যাঙ্কা। আর এই দিব্যাঙ্কাই এক-একটা প...
বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

বিখ্যাত হয়েই পুরনো সঙ্গীর দিকে ফিরেও তাকাননি এই বলিউড তারকারা

Cover Story, Entertainment
বিখ্যাত হয়েই এঁরা ভুলে গিয়েছেন অতীতের প্রেমকে। অনেকে তো অস্বীকারই করেছেন সেই সম্পর্কের কথা। বিখ্যাত হয়েই এই বলি তারকারা আর মনে রাখেতে চাননি পুরনো সম্পর্কের কথা। ব্যবসায়ী অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্ক ছিল প্রিয়ঙ্কা চোপড়ার। তবে ২০১৪ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকেই নাকি প্রিয়ঙ্কা তাঁকে এড়িয়ে চলা শুরু করেন। তাঁকে নিয়ে ছবিও বানাতে চেয়েছিলেন অসীম। প্রিয়ঙ্কা নাকি আইনি নোটিসও দিয়েছিলেন অসীমকে। নীল নীতীন মুকেশের সঙ্গে সম্পর্ক ছিল ডিজাইনার প্রিয়ঙ্কা ভাটিয়ার। তবে ২০০৭ সালে প্রথম ছবি ‘জনি গদ্দার’ ছবির সাফল্যের পরই নাকি নীল আর যোগাযোগ রাখেননি পুরনো প্রেমিকার সঙ্গে। ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিকই নাকি রণবীর কপূরের প্রথম প্রেম। এমনকি অবন্তিকার সিরিয়াল ‘জাস্ট মহব্বত’-এর সেটেও দেখা গিয়েছিল তাঁকে। তবে রণবীর নাকি বলিউডে পুরোদমে কাজ শুরু করার পরই আর যোগাযোগ রাখেননি অব...
বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

বিচ্ছেদ হয়েছে, তবে বন্ধুত্ব অটুট এই বলিউড তারকাদের

Cover Story, Entertainment
ক্যাটরিনা কাইফ ও সালমান খান দু’জনে চুটিয়ে প্রেম করেছেন। সালমানের মায়ের সঙ্গেও দিব্যি সখ্যতা রয়েছে ক্যাট সুন্দরীর। তবে সালমানের সঙ্গে সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু বন্ধুত্ব রয়েছে এখনও। পরস্পরের পাশেও থাকেন সব সময়। দীপিকা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা কিছু কম হয়নি। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু বন্ধুত্ব তাঁদের এক্কেবারে অটুট। এক সময় চুটিয়ে প্রেম করেছেন বিপাশা বসু ও ডিনো মোরিয়া। পরবর্তীতে তা ভেঙে যায়। যদিও বিপাশা ও ডিনোর বন্ধুত্ব অটুট ছিল। বিপাশা ও কর্ণ সিংহ গ্রোভারের বিয়েতেও এসেছিলেন ডিনো। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি হয়েছিল। খুব বেশি দিন যদিও সেই সম্পর্ক স্থায়ী হয়নি। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও তাঁরা এক সঙ্গে ‘দিল ধড়কনে দো’ নামের একটি ছবি করেছেন। রয়েছে বন্ধুত্বও। বিরাটের সঙ্গে অনুষ্কা আর দীপিকার সঙ্গে রণবীর তো দিব্যি আছেন। ...
১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

১৩ বছর আগে একে অন্যকে মেরে ফেলতে চেয়েছিলেন সাইফ-প্রীতি !

Cover Story, Entertainment
‘সালাম নমস্তে’ ছবিটার কথা মনে পড়ে? ১৩ বছর আগে অর্থাত্ ২০০৫-এর ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওই ছবি। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পাশাপাশি সাইফ আলি খান এবং প্রীতি জিন্টার জুটি পছন্দ করেছিলেন দর্শক। সেই ছবির সেটেই নাকি একে অপরকে মেরে ফেলতে চেয়েছিলেন প্রীতি-সইফ! এত বছর পর প্রকাশ্যে এ কথা শেয়ার করলেন অভিনেত্রী। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। তবে একেবারেই গম্ভীর কোনও বিষয় নয়। বরং মজা করেই নাকি রিহার্সালের সময় এক অপরকে মেরে ফেলতে গিয়েছিলেন তিনি!  প্রীতি লিখেছেন, ‘এই ছবিটা করতে গিয়ে আমরা দারুণ মজা করেছিলাম। অনস্ক্রিন এবং অফস্ক্রিনে আমরা এত ঝগড়া, মারপিট করতাম যে টিমের বাকিরা বুঝতেই পারত না, আমরা রিহার্সাল করছি, নাকি একে অপরকে মেরে ফেলতে চাইছি...। আই মিস ইউ সইফ।’ ছবির গল্প অনুযায়ী লিভ ইন রিলেশনশিপে ছিলেন প্রীতি এবং সইফ। তাঁদের চ...
কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

কুসুমদোলা শেষ, এখন কী করছেন মধুমিতা?

Entertainment
‘ইমন’কে মনে আছে তো? ঠিক ধরেছেন জনপ্রিয় ধারাবাহিক কুসুমদোলার ‘ইমন’, অর্থাৎ অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক। এখন কী করছেন মধুমিতা? কী ভাবে দিন কাটছে তাঁর? ধারাবাহিকের শুটিং শেষ করেই দিন কয়েকের জন্য পারিবারিক প্রয়োজনে মুম্বই গিয়েছিলেন মধুমিতা। কলকাতায় ফিরেছেন রবিবার। ফিরেই লুক চেঞ্জ। চুল কেটে এখন যেন এক অন্য মধুমিতা। অভিনেত্রী বললেন, ‘‘অনেকদিন ধরে আয়নার দিকে তাকালে এক রকম মনে হচ্ছিল। তাই চেঞ্জ করলাম...।’’ কিন্তু কাজের জগতে কী প্ল্যান? এক কথায় মধুমিতার উত্তর: ‘‘এই মুহূর্তে আর মেগা করব না।’’ কারণ? মধুমিতা শেয়ার করলেন, ‘‘২০১১-এ ‘সবিনয় নিবেদন’ দিয়ে আমি টেলিভিশন শুরু করেছিলাম। এতদিন পর্যন্ত টানা করলাম। হয়তো মাঝে কখনও তিনমাস, কখনও বা দু’মাসের গ্যাপ নিয়েছি। ফলে এ বার একটু অন্য কিছু ভাবছি।’’ অন্য কিছু মানে?মধুমিতার নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে। সেখানে যুক্ত তাঁর স্বাম...
‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

‘চরিত্রহীন’ সেক্স ওয়েব সিরিজ নয়: সায়নী ঘোষ

Cover Story, Entertainment
সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত-র সঙ্গে নতুন ছবি। অন্য দিকে, শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে 'দ্বিখণ্ডিত'-তে অভিনয়। আবার ‘হইচই’ সিরিজের চরিত্রহীন। সায়নী ঘোষ। যৌনতা থেকে প্রেম, খোলামেলা কথা বললেন সায়নী ঘোষ । ‘হইচই’ ওয়েব সিরিজে আপনি কতটা খোলামেলা? দেখুন, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘চরিত্রহীন’। পরিচালক দেবালয় ভট্টাচার্য খুব যত্ন করে, এসথেটিকালি কাজটা করেছে। এটাই ‘চরিত্রহীন’-এর উদ্দেশ্য ছিল যাতে বডি এক্সপোজারের বিষয় যদি গল্পের প্রয়োজনেও আসে তবে সেটা খুব এসথেটিকালি শুট হবে। আমাদের ডিওপি ইন্দ্রনাথও চমৎকার কাজ করেছেন। দর্শক চরিত্রহীন দেখলেই বুঝতে পারবেন, ‘চরিত্রহীন’ কিন্তু কোনও সেক্স ওয়েব সিরিজ নয়। অযথা যৌনতা নিয়ে বাড়াবাড়ি করা হয়নি। দেবালয় এত ভাল ডিরেক্ট করেছে! আমাকে বলত, তুই নিজেকে ভাঙ, বদলা। যেগুলো তোর সিগনেচার সেগুলো একদম বদলে ফেল। আমায় খুব হেল্প করেছে এই কাজটা। ক...
দশটা মানহীন ছবির চেয়ে একটি মানসম্মত ছবি করতে চাই : আরিফিন শুভ

দশটা মানহীন ছবির চেয়ে একটি মানসম্মত ছবি করতে চাই : আরিফিন শুভ

Entertainment
ঢাকাই ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অনেকে তাকে ভালোবেেসে ঢাকাই ছবির 'নেক্স সুপারস্টার'ও ঢাকেন। প্রায় তিন মাস আমেরিকা সফর শেষে সম্প্রতি ফিরেছেন দেশে। দীর্ঘ এই বিরতির কারণে শুভ চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন বলে কথা উঠেছে। বাস্তবতা তা নয়। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন 'ঢাকা অ্যাটাক'খ্যাত এ নায়ক। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির স্ক্রিপ্ট। অনেক দিন হলো সিনেমার বাইরে, যোগাযোগও নেই! কেন? আরিফিন শুভ : দেশে ছিলাম না বলে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি শো'তে পারফর্ম করতে আমেরিকায় গিয়েছিলাম। এর মধ্যেও কিন্তু অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে। ইন্ডাষ্ট্রিতে আপনার এই অনুপস্থিতির কারণে অনেকেই নেতিবাচক কথা বলছেন। এ কথার উত্তরে কী বলবেন? আরিফিন শুভ : 'ঢাকা অ্যাটাক'-এর পর আমার মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে। তাছাড়া, বেশ কয়েকমাস দেশের বাইরে থাকলাম। এ কারণে হয়তো অনেকে আমাকে নিয়ে ...
বিয়ে করতে ভয় পাই: পপি

বিয়ে করতে ভয় পাই: পপি

Cover Story, Entertainment
আজ চিত্রনায়িকা পপির জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই মুঠোফোনে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সহকর্মী, ভক্ত আর দর্শকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিন কীভাবে উদ্‌যাপন করেছেন? রাত ১২টা ১ মিনিটে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছি। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি। এরপর রাতে কেক কেটে পারিবারিকভাবে সবাই মিলে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেছি। রাত ১২টার পর বাসায় চারটি কেক কেটেছি। আমার ছোট বোন নিজ হাতে দুটি কেক তৈরি করেছিল। রাতেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন দিয়েছেন মৌসুমী, ওমর সানী, সাইমনসহ অনেকই। অনেকই আবার ফেসবুকে শুভকামনা জানিয়েছেন। পরিকল্পনা? সকালে আরটিভিতে আর দুপুর ১২টায় চ্যানেল আইতে সরাসরি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুটি অনুষ্ঠানের মাধ্যমে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করব। তা ছাড়া প্রতিবছরের মতো এবারও দুস্থ ও এতিম বাচ...
আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

আগামী মাসেই মুখোমুখি মাহি – পরীমনি

Cover Story, Entertainment
ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলো এখনো দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে। তাই এ মাসে আপাতত বড় বাজেটের কোনো দেশি ছবি মুক্তির আভাস পাওয়া যাচ্ছে না। তবে আগামী মাস থেকে নতুন ছবির হিড়িক পড়বে। মাসের প্রথম সপ্তাহেই এ সময়ের দুই আলোচিত অভিনেত্রীর ছবি মুক্তি পাবে একসঙ্গে, মুখোমুখি হবেন মাহিয়া মাহি ও পরীমনি। আগামী ৫ অক্টোবর মাহি ও পরী অভিনীত দুটি আলাদা ছবি মুক্তির খবর পাওয়া গেছে। প্রযোজক সমিতির ছবি মুক্তির নিবন্ধন খাতায় দেখা গেছে, একই দিন পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তির জন্য দিন ধার্য করা হয়েছে। ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পরিচালক শামীমুল ইসলাম ও পবিত্র ভালোবাসার পরিচালক এ কে সোহেল। দুই পরিচালক পৃথক বক্তব্যে নিশ্চিত করেছেন, তাঁরা ৫ অক্টোবর তাঁদের ছবি মুক্তি দেবেন। বর্তমান সময়ে ঢাকার চলচ্চিত্রের আলোচিত এই দুই নায়িকার ছবি একই দ...
শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান বিনীতা

Entertainment
কলকাতার জনপ্রিয় সিরিয়াল ‘মেম বউ’ খ্যাত অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। শুধু কলকাতাতেই নয়, বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। মুম্বাই ও কলকাতার পর এবার বিনীতার লক্ষ্য বাংলাদেশ; এমনকি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নাকি তার ভীষণ পছন্দ। এবেলাকে বিনীতা বলেন, বাংলাদেশের ছবিতে কাজ করতে চাই। আমি শাকিব খানের সঙ্গে ২০১৪ সালে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। ওর সঙ্গে ছবিতে কাজ করতে চাই। বিনীতার এই ইচ্ছা দ্রুত পূরণ হতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিনীতা জানান, বাংলাদেশের বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কাজ নিয়ে কথা চলছে তার। অভিনয় তো বটেই, সাংবাদিকতা, শিক্ষকতার পাশাপাশি উপস্থাপনাতেও দক্ষতা রয়েছে  জনপ্রিয় এই অভিনেত্রীর। এছাড়া বলিউডের রথি-মহারথীদের সঙ্গেও পারফর্ম করার অভিজ্ঞতাও রয়েছে তার।...
বাস্তবজীবনে ভূতের মুখোমুখি হয়েছিলেন যে তারকারা

বাস্তবজীবনে ভূতের মুখোমুখি হয়েছিলেন যে তারকারা

Entertainment
অনেক প্রিয় তারকাই কিন্তু ভূত দেখেছেন। তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা নিজেরাই জানিয়েছেন। বাস্তব জীবনে তারা এমন অশুভ কিছুর মুখোমুখি হয়েছিলেন। বরুণ ধাওয়ান : 'এবিসিডি ২' এর শুটিংয়ের সময় হোটেলে থাকতেন বরুণ। ওই হোটেলটি কিংবদন্তি গায়ক ফ্রাঙ্ক সিতাত্রার খুব প্রিয় ছির। বরুণ এমন এমটি স্যুইটে ছিলেন, যেটায় ওই গায়কের প্রেতাত্মা ঘুরে বেড়ায় বলে জনশ্রুতি রয়েছে। একদিন সারাদিনের শুটিং শেষে ক্লান্তদেহে বরুণ ফিরলেন হোটেল কক্ষে। রাতে তিনি স্পষ্ট শুনলেন কিছু অস্বাভাবিক শব্দ। বাতাস ছাড়াই দরকা একাই খোলে আর বন্ধ হয় বেশ কয়েকবার। পরে বরুণ জানান, এসব ঘটনার সঙ্গে অদ্ভুত গলায় গানও শুনেছি আমি। নওয়াজুদ্দিন সিদ্দিকি : বিপাশা বসুর সঙ্গে 'আত্মা' ছবির শুটিং করছিলে নওয়াজুদ্দিন। কিন্তু সেখানে একের পর এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হলেন তিনি। মনে হচ্ছিল তার চারপাশে কেউ একজন আছে। এমন ঘটনা অবশ্য সেটের সবাই দেখেছেন। এমনকি বিপাশাও শুনেছ...
শাকিবের সাথে কক্সবাজার যাচ্ছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা

শাকিবের সাথে কক্সবাজার যাচ্ছেন নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা

Entertainment
‘শাহেনশাহ’ ছবির মহরত করতে আগামী মঙ্গলবার শুটিং করতে কক্সবাজার যাচ্ছেন শাকিব খান । সাথে থাকছেন ছবির দুই নায়িকা নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাতসহ পুরো ইউনিট। শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করবেন শামীম আহমেদ রনি। এর আগে ছবিটির দুটি রোমান্টিক গান ব্যাংককে করা হয়েছে। সেখানে অংশ নিয়েছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। ছবিতে রোদেলার সাথেও রোমান্টিক গান রয়েছে। ছবিতে রোদোৈর সাথে রোমান্টিক গান রয়েছে সেগুলো দেশের বাহিরে হরব বলে জানান পরিচালক। ‘শাহেনশাহ’ ছবি প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি জানান,‘ আমরা শুটিং করার জন্য পুরো ইউনিট নিয়ে কক্সবাজার যাচ্ছি। আমরা সেখানে ছবির বেশকিছু সিক্যুয়েন্সের কাজ শেষ করবো। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে বলেও জানান তিনি। দেশে শুটিং প্রসঙ্গে পরিচালক রনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশি লোকেশন ও দেশি প্রযুক্তি ব্যবহার করে ভালো ছবি নির্মাণ করা সম্ভব...
হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)

হৃদয় খান ও আনিকার ‘লুকোচুরি প্রেম’ (ভিডিও)

Entertainment
প্রকাশ পেল জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও তাসমিম আনিকার নতুন মিউজিক ভিডিও ‘লুকোচুরি প্রেম’। সম্প্রতি গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স ও বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। গানটি ঈদের বিশেষ টেলিছবি ‘বিয়ের দাওয়াত রইলো’তে ব্যবহৃত হয়েছে। গানের পাশাপাশি পুরো টেলিছবিটিও দেখা যাচ্ছে বাংলাফ্লিক্সে। বাংলালিংক নিবেদিত রেদওয়ান রনি পরিচালিত টেলিছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। ‘লুকোচুরি প্রেম’ গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। নিজের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তার সঙ্গে আছেন তাসনিম আনিকা। টেলিছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম, মিথিলা, মনোজ কুমার, সুমন পাটোয়ারী, মুকিত জাকারিয়া, শামীম জামান, নাফা প্রমুখ।...