Entertainment Archives - Page 70 of 74 - Mati News
Saturday, March 7

Entertainment

ব্যাচেলর পার্টি সেরে ফেললেন রণবীর-দীপিকা!

Cover Story, Entertainment
অরল্যান্ডোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দু’জনে। হঠাৎই  ভিড়ের মাঝে এক ভক্ত তাঁদের লক্ষ করেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন, ‘দীপিকা আর রণবীর। কী কিউট...!’ওই ঘুরে বেড়ানো অবধিই। এর বেশি আর কিছু জানা যায়নি। তবে এখন শোনা যাচ্ছে, এ বেড়ানো নাকি যে সে বেড়ানো নয়। বিশেষ এক কারণেই দীপিকা আর রণবীরের অরল্যান্ডো  যাওয়া। প্রায় দু’মাস ধরেই নাকি ব্যাচেলর পার্টির প্ল্যানিং করছেন রণবীর সিংহ। অগস্টের প্রথম দিকে তো গিয়েইছিলেন। অগস্টের একবারে শেষের দিকেও আর এক বার অরল্যান্ডো উড়ে গিয়েছিলেন রণবীর। অনেকেই ভাবলেন, এটা হয়তো অভিনেতার একটা ছোট ট্রিপই হবে। কিন্তু না। বলি সূত্রের খবর, ব্যাচেলর পার্টি দিতেই পরের বার অরল্যান্ডো গিয়েছিলেন অভিনেতা। শুধু রণবীর একা নন, দীপিকাও ওই পার্টিতে ছিলেন বলে খবর। কিছু দিন আগেই সংবাদমাধ্যমের সামনে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন। বিয়ে আদৌ হচ্ছে কি না, সে সব প্রশ্নের ধার ধ...
শুক্রবার জুমার নামাজের পর বদলে যাবেন শাকিব

শুক্রবার জুমার নামাজের পর বদলে যাবেন শাকিব

Cover Story, Entertainment
আগামী শুক্রবার জুমার নামাজ পড়ার পর বদলে যাবেন শাকিব। ভক্তদের উদ্দেশে এমনই ঘোষণা দিলেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। বুধবার রাতে ওয়েস্টিন হোটেলে শাহেন শাহ ছবির মহরতে এমন ঘোষণা দেন তিনি। কেন এমন ঘোষণা? শাকিব বললেন, 'আমি প্রমিজ করছি। বহুদিন ধরে একটি বিষয় আমিও চাচ্ছিলাম। আমার ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’ ছবিগুলোতে আমার পরিবর্তন দেখেছেন দর্শক। আমার ফ্যানরাও উদগ্রীব হয়ে থাকেন আমাকে নতুন নতুন রূপে দেখতে। তারা ইন্টারন্যাশনাল সুপারস্টারদের লুকের মতো তাদের হিরোকেও দেখতে চান।' জনপ্রিয় এই অভিনেতা বলেন, 'তারা চান শাকিব খান সেই লেবেলের লুক নিয়ে তাদের মাঝে হাজির হোক। আমার ফ্যান ফলোয়ারদের আমি কথা দিচ্ছি, তারা যেমনটি দেখতে চান আগামীতে ঠিক তেমনভাবেই নতুন এক শাকিব খান হয়ে উপস্থিত হব, ইনশাল্লাহ। শিগগিরই আমি নতুন এক শাকিবকে হাজির করব। যাকে দেখে আমার ভক্তরা সত্যিই গর্বিত হবেন।' শাকিব খান গলায় ভিন্ন সুর এন...
সালমানের জায়গা অন্য কেউ নিতে পারবে না : শাকিব খান

সালমানের জায়গা অন্য কেউ নিতে পারবে না : শাকিব খান

Entertainment
চলতি সময়ের ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খানের চোখে সালমান শাহ হলেন ‘রাজপুত্র’। এক সাক্ষাৎকারে শাকিব ক্ষণজন্মা এই সুপারস্টার সম্পর্কে নিজের চিন্তাভাবনার নানা কথা জানিয়েছিলেন। শাকিব বলেন, চলচ্চিত্রে এসেছি তাঁকে দেখেই। তাঁর ছবি দেখতে চুরি করে হলে যেতাম। নতুন ছবি মুক্তি পেলে প্রথম শোই দেখতাম। শুরু থেকেই আমি তাঁর ফ্যাশনের ভক্ত। একবার এফডিসিতেও গিয়েছিলাম দেখা করতে। কিন্তু আমার যাওয়ার আগেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। তাঁকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। তবে একটা সময় রোজ তাঁর গল্প শুনেছি। প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র সময় সোহানুর রহমান সোহান ভাই বারবার বলতেন, আমার মাঝেও নাকি সালমানের অনেক দিক আছে। আমি আবার বাসায় গিয়ে সেটা মেলাতাম। বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেতা বলেন, সালমানকে আমার কাছে রাজপুত্র মনে হয়। যেকোনো চরিত্রেই মানিয়ে যেতেন। একজন অভিনেতার এটাই বড় গুণ। প্রথম দিকে তাঁর গেটআপ ফলো করেছি। তাঁর মতো ...
শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু অভিনেত্রী পায়েল চক্রবর্তীর

শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু অভিনেত্রী পায়েল চক্রবর্তীর

Cover Story, Entertainment
শিলিগুড়িতে হোটেলের রুমের দরজা ভেঙে পাওয়া গেল অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছের একটি হোটেলে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে হোটেলে চেক-ইন করেছিলেন পায়েল। ছিলেন হোটেলের ১৩ নম্বর রুমে। পরের দিন সকালে গ্যাংটক যাবেন বলে লিখেছিলেন হোটেলের রেজিস্ট্রারে। সেই কথা জানিয়ে সকাল সাতটায় ডেকে দিতেও বলেছিলেন হোটেল কর্মীদেরও। সেই মত বুধবার সকাল সাতটা থেকেই তাঁকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনও সাড়া না মেলায় খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ আসার পর ভাঙা হয় ১৩ নম্বর রুমের দরজা। ঘর থেকে উদ্ধার হয় পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা যা...
শাকিব খানের নতুন নায়িকা রোদেলা

শাকিব খানের নতুন নায়িকা রোদেলা

Cover Story, Entertainment
শাকিব খানের নতুন ছবির নায়িকার নাম জানা গেছে। রোদেলা জান্নাত নামের নবাগত এই তরুণী শাকিব খানের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন। এই ছবিতে শাকিবের বিপরীতে আরেকজন নায়িকা হলেন নুসরাত ফারিয়া। ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে রোদেলা জান্নাতের নাম আজ বুধবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে ঘোষণা করা হয়। শাপলা মিডিয়ার ব্যানারে ‘শাহেনশাহ’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। দেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করবেন তিনি। এদিকে প্রথমবারের মতো শাকিবের বিপরীতে নায়িকা হতে পেরে ফারিয়াও ভীষণ উচ্ছ্বসিত। অন্যদিকে প্রথম ছবিতে শাকিবের নায়িকা হয়ে রোমাঞ্চিত রোদেলা। ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নুসরাত ফারিয়ার নাম চূড়ান্ত হওয়ার পর রহস্য তৈরি হয়, কে হচ্ছেন দ্বিতীয় নায়িকা। অনেকে এভ্রিলের নামও বলেন। কিন্তু সবকিছু গুজ...
প্রিয়াঙ্কার ওপর রাগ? সালমান যা বললেন…

প্রিয়াঙ্কার ওপর রাগ? সালমান যা বললেন…

Cover Story, Entertainment
তখনও কেউ আন্দাজ করতেই পারেনি যে নিজের রোকা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা । সবাইকে চমকে দিয়ে ধূমধাম করে পপ গায়ক নিক জোনাসের সঙ্গে রোকা অনুষ্ঠান সেরে ফেললেন তিনি। কিন্তু তার আগে যা করলেন তা দেখে গোটা বলিউডের চক্ষু চড়কগাছ। আগাম কিছু না জানিয়ে বেরিয়ে গেলেন সলমন খানের ছবি ‘ভারত’ থেকে। তিনি বলিউডের ভাইজান। তাঁর মুখের উপর ‘না’ বলে দেওয়ার হিম্মত ইন্ডাস্ট্রিতে খুব কম জনই দেখাতে পেরেছেন। আর প্রিয়াঙ্কা তাঁদেরই একজন।  শোনা যাচ্ছিল তাতে নাকি প্রিয়াঙ্কার উপর বেজায় চটেছিলেন সালমন। যদিও প্রিয়ঙ্কারই রোকা অনুষ্ঠানে দেখা মিলেছিল সালমনের বোন অর্পিতার। এক্কেবারে নিক আর প্রিয়াঙ্কার কাঁধে কাঁধ মিলিয়ে অর্পিতার ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সালমন কী সত্যিই রাগ করেছিলেন?  ‘বিগ বস’-এর ১২তম সিজনের উদ্বোধনে সংবাদমাধ্যমকে সালমন খান বললেন, ‘‘ না না। আমি কেন প্রিয়াঙ্কার উপর রাগ করতে যাব? নিক...
‘অপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ’ বললেন মাহি

‘অপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ’ বললেন মাহি

Cover Story, Entertainment
'অপুর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ।' কেন? প্রশ্ন করতেই খারাপ মেজাজ যেন তরল হয়ে গেল মাহিয়া মাহির। বললেন, 'ও এবার ঈদ সিলেটে করছে আর আমি ঢাকায়। সে আমাকে সালামি দেয়নি। আমার মন খারাপ। সালামির জন্য মন খারাপ? মাহি প্রশ্নকে থামালেন। 'আরে শোনেন না মজার ঘটনা, মন দুইটা কারণে খারাপ।' জ্বি বলুন, 'ঈদের দিন দুপুরে সে আমাকে ফোন দিল।' হুম, ফোন তো দেবেই, দেওয়া উচিৎ- বললাম আমি। উত্তেজনার সাথে বললেন, 'অপু আমাকে বলল তুমি ওই বেডরুমে যাও, আমি গেলাম। সে বলল আলমিরার ওপর থেকে বাক্সটা সরাও-আমি সরালাম। এরপর বলল ঢেকে রাখা কাপড়টা সরাও, আমি সরালাম, আর তারপরেই দেখলাম একটা খাম; তাতে লেখা- মাহির ঈদের সালামি।' কত টাকা সালামি? প্রশ্নটা মাহির কাছে। মাহি বললেন, 'খামের ভেতর ৩০ হাজার টাকা, আমি এতো এতো আনন্দিত হয়েছি যে বলে বোঝাতে পারবো না। পুরো আনন্দময় একটা ঈদ। সে এমনসব সারপ্রাইজ দেয় না...।' এই ঈদে বাবা ও মা মাহিকে ড্রেস কি...
চরিত্রের প্রয়োজনে ‘মোটা’ হলেন মোশাররফ করিম

চরিত্রের প্রয়োজনে ‘মোটা’ হলেন মোশাররফ করিম

Entertainment
ঈদ-উল-ফিতরে আসছে মোশাররফ করিম অভিনীত নাটক ‘ফ্যাট ম্যান। বর্তমানে কক্সবাজারে চলছে নাটকটির শুটিং। নাটকটি রচনা ও পরিচালনা করছেন নাট্য নির্মাতা সাগর জাহান। মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন সাবিলা নূর, আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, শানারেই দেবি শানু, ও নওশাবাসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে বাংলাভিশনে। নির্মাতা সাগর জাহান প্রিয়.কমকে বলেন, ‘ঈদে যে সময়ে আমার ‘আরমান ভাই’, ‘সিকান্দার বক্স’, ‘এভারেজ আসলাম’ প্রচার হতো, সেখানে এভারেজ আসলামের জায়গায় ফ্যাট ম্যানটা যাবে। বাংলাভিশনের ৭ পর্বের নাটক। এভারেজ আসলাম গত বছর শেষ করলাম, এ বছর আর করছি না। এতে ফ্যাট ম্যানের ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম।’ নাটকের গল্প সম্পর্কে সাগর জাহান বলেন, ‘মোশাররফ করিম গার্ল স্কুলের একজন পিটি টিচারের ভূমিকায় অভিনয় করছেন। তিনি জন্মগতভাবে মোটা নন। গত ৩ বছরে তিনি মোটা হয়েছেন। মোদ্দাকথা নাটকটি মূলত একজন মোটা ম...
এবার আলোচনায় বুকের বা পাশে

এবার আলোচনায় বুকের বা পাশে

Cover Story, Entertainment
‘এবার ফাটাফাটি কাজ করছি। দেখবেন।’ ঈদের কয়েক দিন আগে নিজের কাজ নিয়ে বলেছিলেন ছোট পর্দার তারকা আফরান নিশো। আর মেহজাবীন চৌধুরী আত্মবিশ্বাসের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘গত দুই মাস আমি প্রতিদিন কাজ করেছি। আগে থেকেই ধরে রেখেছি, আমার কাজ এবার দর্শকের ভালো লাগবেই।’ ঠিক তাই। এবার ঈদে আফরান নিশো ও মেহজাবীন অভিনীত একটি টেলিছবি খুব আলোচিত হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁদের অনেকের কাছেই শোনা যাচ্ছে এই কাজটির কথা। গত মঙ্গলবার এনটিভিতে প্রচারিত হয়েছে টেলিছবি ‘বুকের বা পাশে’। গত বছর অপূর্ব আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান কোরবানি ঈদে তৈরি করেছিলেন টেলিছবি ‘বড় ছেলে’। এবার একই নির্মাতা আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে তৈরি করেছেন টেলিছবি ‘বুকের বা পাশে’। গল্পে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বাসে ফারিনের সঙ্গে পরিচয় হয় রাশেদের। পাশাপাশি সিট। আদনানের আগেই বাস থেকে নেমে যায় ফারিন। নামার ...
পরীমনি আবার হাসপাতালে

পরীমনি আবার হাসপাতালে

Cover Story, Entertainment
চিত্রনায়িকা পরীমনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, গতকাল শুক্রবার রাতে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর শরীরে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত দুইটা নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পরীমনি। হাসপাতালের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবারও।’ তিনি এখন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে জানা গেছে, তাঁর শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্ত পরীক্ষার প্রতিবেদনগুলো আজ শনিবার পাওয়া যাবে। এরপর চিকিৎসক জানাবেন এটা কী ধরনের জ্বর। এর আগে জ্বর কমার জন্য ওষুধ দেওয়া হয়েছে পরীমনিকে। এদিকে ঈদের দিনও হাসপাতালে থেকেছেন চিত্রনায়িকা পরীমনি। বাসায় অসুস্থতা বোধ করার পর ১৬ জুন সকালে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতাল থেকে জানানো হয়, পরীমনির উদ্বেগ ও উৎকণ...
বেছে বেছে ১৫টি কাজ করেছি: মেহ্জাবীন

বেছে বেছে ১৫টি কাজ করেছি: মেহ্জাবীন

Cover Story, Entertainment
ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় বিভিন্ন চ্যানেলে মেহ্জাবীন চৌধুরী অভিনীত ডজনখানেক নাটক প্রচারিত হয়েছে। এর মধ্যে অনেক নাটক দর্শক আলোচনায় এসেছে। এদিকে ঈদ শেষে নাটকের শুটিংয়ে ফিরেছেন ছোট পর্দার এই অভিনেত্রী। ঈদ কীভাবে কাটালেন? ঈদের আগের দিনও ঈদের নাটকের কাজ করেছি। রোজার মাসে টানা কাজ করার কারণে ক্লান্ত ছিলাম। তাই ঈদের দিন কোথাও বের হইনি। ঈদের পরের দিন বন্ধুদের সঙ্গে বের হয়েছিলাম। এভাবেই এবার ঈদ কেটেছে। এই ঈদে আপনার কতগুলো নাটক প্রচারিত হলো? ঈদের জন্য ১৫টি নাটকে অভিনয় করেছিলাম। তার মধ্যে আমার জানামতে ১০ থেকে ১২টি নাটক প্রচারিত হয়েছে। বাকিগুলো হয়তো সামনে যেকোনো সময় বা ঈদুল আজহায় প্রচারিত হবে। ঈদে প্রচারিত সব নাটক ঈদে না এলেই কি ভালো হতো? না, তেমন মনে হয়নি। কারণ, এই ঈদের জন্য আমার কাছে প্রায় ৪০টি স্ক্রিপ্ট এসেছিল। সেখান থেকে গল্প পছন্দ করে বেছে বেছে ১৫টি নাটকে কাজ করেছি। সব নাটকই আমার পছন্...

নীরব শুটিংয়ে তাহসান ও শ্রাবন্তী

Cover Story, Entertainment
একেবারে নীরবে ছবির শুটিং করছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান আর ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে দুই দিন ধরেই ‘যদি একদিন’ ছবির শুটিং করছেন তাঁরা। পরিচালক মুহাম্মদ মুস্তফা কামাল রাজ বলেন, ২৫ জুন পর্যন্ত সেখানে ছবিটির শুটিং হবে। সাধারণত দেশের বাইরে থেকে কোনো নায়ক-নায়িকা শুটিংয়ে এলে বেশ ঢাকঢোল পেটানো হয়। সেদিক থেকে উল্টো পথের যাত্রী হলেন চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর নতুন ছবি ‘যদি একদিন’-এর শুটিংয়ে ভারতের কলকাতা থেকে এসেছেন শ্রাবন্তী। দুই দিন ধরে কক্সবাজারে নীরবে তাহসান, শ্রাবন্তী আর আফরিনকে নিয়ে শুটিং করছেন, অথচ কাউকে জানতেও দিচ্ছেন না। অনেক অনুরোধের পর প্রথম আলোর কাছে শুটিংয়ের বিষয়টি তিনি স্বীকার করেছেন। নীরবে শুটিংয়ের কারণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নতুন এই ছবি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। স...
‘দহন’ ছবির আলোচিত নায়িকা মম

‘দহন’ ছবির আলোচিত নায়িকা মম

Cover Story, Entertainment
‘ছবি করলে সবাই দেখবে, না করলে দেখবে না। বিষয়টি নিয়ে আপাতত এর বেশি কিছুই বলতে চাই না।’ ‘দহন’ ছবিতে কাজ করবেন কি করবেন না, এ নিয়ে জানতে চাইলে গত ১৫ এপ্রিল প্রথম আলোকে এভাবেই বলেছিলেন জাকিয়া বারী মম। দুই মাস পর জানা গেল, জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘দহন’-এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে মমকেই। মম অভিনীত প্রথম ছবি তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’। এই ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটি মুক্তি পায় ২০০৭ সালে। ‘দহন’ ছবিতে মমর অন্তর্ভুক্তি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমার প্রতিষ্ঠান থেকে বাণিজ্যিকভাবে অনেক ছবি বানানো হয়েছে। তবে এ ছবিটি আগের সবগুলোর চেয়ে আলাদা। এই ছবিকে দেশের প্রতি আমার দায়বদ্ধতা বলতে পারেন। আমাদের এই ছবির মায়া চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। এতে মমর মতো একজন গুণী অভিনেত্রীকে পেয়...
সালমান শাহর মৃত্যুতে গৃহকর্মীর জবানবন্দি

সালমান শাহর মৃত্যুতে গৃহকর্মীর জবানবন্দি

Cover Story, Entertainment
চিত্রনায়ক সালমান শাহর গৃহকর্মী আবুল হোসেন খান প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এর আগে তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বাবুল সাক্ষী আবুল হোসেন খানের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করার জন্য আবেদন করেন। আদালত সূত্র জানায়, সাক্ষী আবুল হোসেন খান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন— জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা প্রয়াত সালমান শাহর সঙ্গে রঙিন সুজন সখী নামক সিনেমায় শুটিংয়ের সময় পরিচয় হয়। সেখান থেকে সাক্ষী আবুল হোসেন খান ৫ হাজার টাকা বেতনে সালমান শাহর চাকরি নেন। ঘটনার দিন এবং আগের দিন ও পরের দিন সাক্ষী আবুল হোসেন খান সালমান শাহের সঙ্গেই ছিলেন। ঘটনার আগে সালমান শাহর কাজকর্ম শেষ করে রাতে চলে যান। পরে তিনি তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে সালমান শাহর ...
ক্যান্সারের সঙ্গে লড়াই, জীবন-মৃত্যুর ভেলায় ভেসে চিঠি ইরফানের

ক্যান্সারের সঙ্গে লড়াই, জীবন-মৃত্যুর ভেলায় ভেসে চিঠি ইরফানের

Cover Story, Entertainment
কয়েকমাস আগেই ইরফান খানের নিউরো এন্ড্রোক্রাইন টিউমারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। পরে ইরফান নিজেই তাঁর নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানালে অনেকেই হতবাক হন। তাঁর ভক্তরা, সহ অভিনেতা-অভিনেত্রীরা, শুভাকাঙ্খীরা অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। পরবর্তীকালে টুইটার, ইরফানের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব সূত্রে বিভিন্ন সময় খবর মেলে লন্ডনে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। কখনও বা ইরফান নিজেই সোশ্য়াল সাইটের মাধ্যমে তাঁর অসুস্থতা, ও চিকিৎসার খবরা খবর দেন। যদিও এই সময়টা তিনি সমস্ত কিছু সবকিছু থেকে দূরে একান্তে থাকার জন্য সবার কাছে আবেদন করে। তবে এই প্রথমবার তিনি তাঁর অসুস্থতা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বললেন। একটা আবেগঘন খোলা চিঠিতে টাইস অফ ইন্ডিয়াকে ইরফান তাঁর অসুস্থতা ও ক্যান্সারের সঙ্গে লড়াই করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ইরফান লিখেছেন, যখন আমি এই বির...