পর্নস্টার থেকে বলিউড তারকা, দেখে নিন বিগ বস ঘরের সর্বশেষ তারকা
অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তার পরেই সালমান খান আসছেন আপনার ঘরে। সঙ্গে আরও ২১ জন। বুঝলেন না? বিগ বস -এর কথা বলছি। কারা আসছেন সালমানের সঙ্গে? আপাতত প্রকাশ্যে এসেছে, জনা বারো সেলেবের নাম। দেখে নিন তাঁরা কারা।
ঘরে বসে আয় করতে এই লিংকে ক্লিক করে ইন্সস্টল করে নিতে পারেন ব্রাউজারটি।
কমেডি কুইন ভারতী সিংহ এ বার বিগ বস-এ। একা নন, সঙ্গে হ্যান্ডসাম হাজ়ব্যান্ড হর্ষ লিম্বাচিয়া। জানিয়েছেন, হর্ষ যদি এলিমিনেট হয়েও যান, তিনি কিন্তু জিততেই এসেছেন। কেন এলেন বিগ বস-এ? ভারতীর সাফ জবাব, “টাকার জন্য!” তা কত টাকা পাচ্ছেন ভারতী? শোনা যাচ্ছে, ফি সপ্তাহে ৫০ লাখের কাছাকাছি ঢুকবে তাঁর ঘরে।
‘উত্তরণ’-এর ইচ্ছাকে মনে আছে? সেই ইচ্ছা থুড়ি টিনা দত্ত নাকি থাকবেন বিগ বস-এর ঘরে। এর আগে ‘খতরো কি খিলাড়ি’-র সপ্তম সিজনে তাঁকে দেখা গিয়েছিল।
বলিউডের এককালের পরিচিত মুখ ছিলেন তনুশ্রী দত্ত। প্রায় আট বছর অনস্ক্রিন-এ ...













