গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী করবেন
রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকেও যে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে, তা ভুলে গেলে চলবে না।
গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কয়েকটা জরুরি বিষয় মাথায় রাখতে হবে। যেমন, গ্যাসের নব বন্ধ হয়েছে কিনা, গ্যাস সিলিন্ডারের পাইপে কোথাও ফাটা বা ছিদ্র আছে কিনা ইত্যাদি। আসুন এ বার জেনে নেওয়া যাক, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা এড়াতে কী কী করণীয়...
কী কী উপায়ে এড়ানো যায় বিস্ফোরণ:
• গ্যাস বন্ধ করে বেরনোর আগে দেখে নিন গ্যাসের পাইপ যেন কোনও ভাবে গরম বার্নারের গায়ে লেগে না থাকে।
• সিলিন্ডার গরম হতে পারে এমন কোনও কাজ করবেন না। অনেকেই গ্যাসের লাইটার বা দেশলাই ব্যবহারের পর তা রেখে দেন সিলিন্ডারের উপরেই। এমনটা করা একেবারেই উচিত নয়। এই দু’টি জিনিসের মধ্যে দূরত্ব বজায় রাখুন। দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে।
• পাইপ পরিষ্কার রাখতে অনেকেই গ্যাসের পাইপের গায়ে কোনও কাপড...














