যে ফল খেলে আর ডাক্তারের কাছে যেতে হবে না
এমন একটি ফল রয়েছে যার উপকারিতা এতোটাই বেশি যে আপনাকে হয়তো আর ডাক্তারের শরণাপন্ন না হলেও চলবে। সেই ফলটি হল জাম। আসলে এই ফলটির ভেতরে মজুত রয়েছে প্রচুর মাত্রায় পুষ্টিকর উপাদান। যেমন ধরুন ভিটামিন সি,কে,বি৬, ফলেট, পটাশিয়াম, কপার, সোডিয়াম এবং ম্যাঙ্গানিজ। সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর এবং ত্বককে চাঙ্গা রাখার পাশাপাশি ব্রেন পাওয়ার বাড়াতে এবং ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তবে ভাববেন না এখানেই শেষ। এই সুস্বাদু ফলটিকে প্রতিদিন খেলে আরো যেসব উপকার পাবেন সেগুলো হল...
১) হাড় শক্তপোক্ত হয়:
ভেতর থেকে হাড়কে শক্তপোক্ত রাখতে জামের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এই ফলটির ভেতরে উপস্থিত ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং ভিটামিন কে নানাভাবে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আর থাকে না বলল...













