শীতে পালংশাক খাচ্ছেন তো?
বাজারে এসে গেছে শীতে-এর শাক-সবজি। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি হলো পালংশাক ।এটি খেতে যেমন ভালো তেমন কাজেও দারুণ। তাই পালংশাক -কে একরকম 'সুপার ফুড'বলা যায়। কী নেই এতে? মিনারেল, ভিটামিন, ফাইটো নিউট্রিয়েন্টস থেকে শুরু করে পিগমেন্টস। শীতে পাওয়া এই পালংশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু গুণাগুণ:
দৃষ্টিশক্তি: পালংশাকে আছে বিটা ক্যারোটিন,লিউটেনিন এবং জ্যানথিন। ভিটামিন এ-এর ডেফিসিয়েন্সি কমায় পালংশাক। চোখের শুষ্কতা দূর করতে,চোখের আলসার সারাতে দারুণ কাজ করে পালংশাক। চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।
ব্লাড প্রেসার: ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় পালংশাক। উচ্চ পরিমাণে পটাশিয়াম ও অত্যন্ত সামান্য পরিমাণ সোডিয়াম আছে পালংশাক-এ। এ ছাড়াও উপস্থিত ফোলেট হাইপারটেনশন কমায় ও রক্ত জালিকাকে রিল্যাক্স করে।
ক্যানসার প্রতিরোধী: পালংশাক-এ উপস্থিত টোকোফেরল, ফোলেট ও ক্লোরোফাইলিন ক্যানসার...














