শীতের খাদ্যতালিকায় মাস্ট যে-যে খাবার
শীতের দিনগুলোতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য প্রাকৃতিক কিছু উপাদান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। সেগুলির কোনওটাই বাদ দিয়ো না তোমার ডায়েট চার্ট থেকে৷
ডায়েট-ডায়েট করে প্রায় সব খাওয়া-দাওয়াই বাদের তালিকায় যারা রাখতে শুরু করেছ, অন্তত এই মরশুমে তারা নিশ্চয়ই ভাল-মন্দ খাবারগুলো বাদ দেবে না? কেক-পেস্ট্রি-পিঠেপুলি তো আছেই। পাশাপাশি ক্রিসমাস-নিউ ইয়ারের পুরো সময়টা জুড়ে পার্টি সিজ়ন চলতেই থাকবে। আর এসবের মধ্যে ঠান্ডা লাগিয়ে সর্দি-কাশি বাঁধিয়ে বসে থাকবে নাকি? শীতের দিনগুলোতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য প্রাকৃতিক কিছু উপাদান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। সেগুলির কোনওটাই বাদ দিয়ো না তোমার ডায়েট চার্ট থেকে৷ চোখ বুলিয়ে নাও নীচের লিস্টে—
নারকেল: শীতকাল যখন এসেই গিয়েছে তখন পিছন-পিছন পিঠে-পুলিও এল বলে! ডায়েটিং-এর চক্করে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে আবার পিঠেকেও মেনু থেকে বাদ দিয়ো না যেন! নারকেলের এসেন...














