টিনএজার লাইফস্টাইল : Accessories-এর খুঁটিনাটি
সঠিক পোশাকের সঙ্গে সঠিক Accessories না পরলে কিন্তু সাজটাই মাটি! আর ঠিকঠাক অ্যাকসেসরিজ় বাছতে পারলে সাধারণ একটা জামাও হয়ে উঠবে পার্টি ওয়্যার!
তোমাদের প্রত্যেকেরই নিশ্চয়ই আলমারি ভর্তি প্রচুর জামা? আর সঙ্গে দুল, আংটি, ব্যাগ, জুতো, স্কার্ফও জমিয়েছ অনেক? তবে সঠিক পোশাকের সঙ্গে সঠিক Accessories না পরলে কিন্তু সাজটাই মাটি! আর ঠিকঠাক অ্যাকসেসরিজ় বাছতে পারলে সাধারণ একটা জামাও হয়ে উঠবে পার্টি ওয়্যার! তা হলে দেখে নাও অ্যাকসেসরিজ় বাছার খুঁটিনাটি।
একসঙ্গে অনেক কিছু পরে নিও না
গয়না পরলে কখনওই একসঙ্গে দুল, হার, আংটি, ব্রেসলেট চলবে না। জমকালো পোশাকের সঙ্গে পরো দুল অথবা হার। গয়না, ঘড়ি, স্কার্ফ, টুপি, সানগ্লাস—একসঙ্গে কখনওই না! মনে রাখবে, Accessories ক্ষেত্রে less is more!
Neutral রং-এর পোশাকের সঙ্গে bold অ্যাকসেসরিজ়
সাদা, কালো, গ্রে, নেভি ব্লু পোশাক অনেক আছে? Pair u...














