টিনএজার টিপস : এই শীতে রুক্ষতাকে বলো বাই
নভেম্বর মাসের মাঝামাঝি... তোমাদের ত্বকে নিশ্চয়ই টান ধরতে শুরু করেছে, ফাটতে শুরু করেছে ঠোঁটও। ঝটপট ময়শ্চারাইজ়ার লাগিয়েও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না! আমরা নিয়ে এলাম শীতে ফ্ল-লেস স্কিনের মারকাটারি ঘরোয়া টিপস।
১। মধু আর দুধের প্যাক: শীতে ত্বক কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে রুক্ষ হয়ে যায়। তাই এই প্যাকটা কাজে লাগতেই পারে। ১ চামচ মধু ও ২ চামচ কাঁচা দুধ মিশিয়ে তুলোয় করে সারা মুখে ভাল করে লাগাও। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে নিতে পারো।
২। সানফ্লাওয়ার অয়েল: শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ? কিন্তু সানফ্লাওয়ার অয়েলে থাকা ভিটামিন আর ফ্যাটি অ্যাসিড তোমার ড্রাই স্কিনের সমাধান এক নিমেষে করে দিতে পারে। কয়েক ফোঁটা সানফ্লাওয়ার অয়েল নিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করে নাও। এটা কিন্তু স্কিনেই রেখে দেবে, ধোওযার দরকার নেই। আর স্নানের আগে সারা গায়েও এটা মাসাজ করে নিতে পারো।
৩। অ্যাভোকাডো আর মধু: অ্যা...














