ঢাকার বাসে দীপাবলীরা
মহাখালী থেকে যাবো উত্তরা। পাবলিক বাসে উঠেছি। কন্ডাক্টটর সিট আছে বলে যদিও তুলেছেন দেখি সিট ফাঁকা নেই। দুজন নারী বাসের হ্যাণ্ডেল ধরে দাঁড়িয়ে আছেন। একজনের পরণে জিনস ও ফতোয়া। অন্যজন সালোয়ার কামিজ । আনুমানিক বয়স ২৫/২৬। জিনস পরা মেয়েটির হাতে ছোট একটা পার্স ও বই। বইয়ের নাম “সাতকাহন”। লেখক সমরেশ মজুমদার। এ বইটি আমি পড়েছি বেশ আগে। বইয়ের একটি প্রধান নারী চরিত্রের নাম দীপাবলী। ভীষণ স্বাধীনচেতা। সেই বইয়ের একটি জায়গায় এমন বর্ণনা আছে দীপাবলী পাবলিক বাসে উঠেছে। বাসে সিট নেই। এক যাত্রী দীপাবলীকে দাঁড়িয়ে নিজের সিট ছেড়ে দিয়ে বসতে বললে দীপাবলী বলেছিল , “নারীদের এত অবলা ভাবছেন কেন ? পুরুষরা দাড়িয়ে যেতে পারলে আমি দাঁড়িয়ে যেতে পারব না কেন।”
এটুকু বললাম প্রসঙ্গত। কেন বললাম একটু পরই বুঝবেন। তো , আমরা তিন নারী দাড়িয়ে আছি। বনানীর জ্যাম আর ছাড়েই না। অনেক পুরুষও দাঁড়িয়ে আছেন আমাদের আশপাশে।
জ্যামে বাসে দাঁড়িয়ে থ...














