ফিট থাকো ফ্রি হ্যান্ড এ
শরীর সুস্থ রাখতে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ়ই যথেষ্ট। কোনও যন্ত্রপাতির প্রয়োজন নেই, তাই বাড়িতেই সুবিধা মতো করে নিতে পার এই ফ্রি হ্যান্ডগুলি।
ঘরে বসে ফিট থাকার নানা উপায় ইতিমধ্যেই তোমাদের জন্য হাজির করেছে ১৯ ২০...যোগাসন থেকে শুরু করে বাড়িতেই জিম তৈরির টিপ্স। তবে সব কিছু হয়তো সবার পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে বাড়িতে যথেষ্ট জায়গা না থাকলে দ্বিতীয়টি তো করতেই পারছ না! তবে চিন্তা নেই, শরীর সুস্থ রাখতে কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ়ই যথেষ্ট। কোনও যন্ত্রপাতির প্রয়োজন নেই, তাই বাড়িতেই সুবিধে মতো করে নিতে পার এই ফ্রি হ্যান্ডগুলি।
অ্যারোবিক
এই এক্সারসাইজ়টি খুবই মজার। গানের তালে-তালে ফ্রি হ্যান্ড কসরতই অ্যারোবিক। অ্যারোবিকে মিউজ়িকের সঙ্গে ছন্দ মিলিয়ে হাত পা ও শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে হয়, তাই এটি পুরো শরীরের জন্যই খুব কার্যকর। বাজারে অ্যারোবিকের স...













