বস্ত্র প্রকৌশলের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্যুর কেন জরুরি?
বিশ্ববিদ্যালয়ে থাকতেই যদি শিল্পকারখানায় সরাসরি গিয়ে ক্লাস করা যায় তবে চাকরিতে নতুন করে শিখতে হবে কমই। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা প্রতি সেমিস্টারেই কোনো না কোনো বস্ত্রশিল্প প্রতিষ্ঠানে গিয়ে দেখে আসেন এ খাতের যাবতীয় প্রক্রিয়া। লিখেছেন মাহবুব আলম রিয়াজ। সূত্র: দৈনিক কালবেলা
বস্ত্র ও টেক্সটাইল পণ্য রপ্তানিতে বিশ্বে এখন শীর্ষ দেশগুলোর তালিকায় আছে বাংলাদেশ। জাতীয় আয়ের অনেক বড় একটা অংশ নির্ভর করছে এ শিল্পের ওপর। মোট রপ্তানি আয়ের ৮০ ভাগেরও বেশি আসে দেশে তৈরি পোশাক শিল্প থেকে। আর ওই শিল্প-কারখানাগুলোতে বস্ত্র প্রকৌশলীরা উদ্ভাবন বা উৎপাদন বাড়াতে অনন্য অবদান রাখছেন। চাকরিতে প্রবেশের আগে স্নাতক পর্যায়ে প্রশিক্ষিত করতেই যদি শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিটে নিয়ে যাওয়া হয়, তবে তারা শুরুতেই এ শিল্পের খুঁটিনাটি সম্পর্কে...














