প্রিয়জন, প্রয়োজনে পাশে থেকো!
লেখক: মাওলানা মো. জয়নাল আবেদীন
বিপদ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। জীবনের সুসময়ে চারপাশে মানুষের অভাব হয় না, কিন্তু দুঃসময়ে পাশে থাকার মানুষের সংখ্যা খুবই কম। বিপদ যেন জীবনের এক আয়না, যেখানে মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়।
জীবনের পথে চলতে গিয়ে কত মানুষের সঙ্গে পরিচয় হয়; কত বন্ধুত্ব গড়ে ওঠে; কতজন আপন ভেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। মনে হয়, পুথিবী জুড়ে আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ছড়িয়ে আছে। কিন্তু সময়ের সামান্য পরিবর্তন কিংবা বিপদের একটি ঝাপটা এলেই বোঝা যায়, চারপাশে মানুষের ভিড় থাকলেও পাশে থাকার মতো মানুষ খুরই সীমিত।
কেউ সামান্য আন্তরিকতা দেখালেই তাকে আপন ভেবে বসি; প্রয়োজনে নিজের স্বার্থ বিসর্জন দিতেও দ্বিধা করি না। অথচ কখনো সবচেয়ে গভীর আঘাত আসে সেই মানুষের কাছ থেকেই, যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি।
সুসময়ে সঙ্গী অনেক, দুঃসময়ে হাত ধরে রাখে প্রকৃত আপনজন।
তবু বন্ধুত্বে বিশ্বা...






