Tech news Archives - Page 17 of 18 - Mati News
Monday, August 31

Tech news

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

Cover Story, Tech news
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান? তা আদতে কোনও ধূমকেতু নয়? নয় কোনও গ্রহাণু বা অ্যাস্টারয়েড? এ বার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল জানাল, না, পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই মহাজাগতিক বস্তু ‘আউমুয়ামুয়া’ আদতে কোনও ধূমকেতু নয়। খুব সম্ভবত ওটা ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান। আর সেটাকে চালাচ্ছে আলো। আমাদের সূর্য বা তার মতো কোনও নক্ষত্র (দের) আলোই তাকে ঠেলেঠুলে ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে চলেছে। অন্য কোনও নক্ষত্রমণ্ডল থেকে তাকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সৌরমণ্ডলে। আবার হয়তো কোনও কালে তাকে ঠেলেঠুলে আমাদের সৌরমণ্ডল থেকে ‘আউমুয়ামুয়া’কে টেনে বের করে নিয়ে যাবে সেই আলোই।  আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিতব্য তাঁদের গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানী স...
কী ফিচার থাকছে গ্যালাক্সি এস ফোর এ?

কী ফিচার থাকছে গ্যালাক্সি এস ফোর এ?

Cover Story, Tech news
অল্প কিছুদিনের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট গ্যালাক্সি এস ফোর । এরই মাঝে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে এই ট্যাব নিয়ে। কেমন হবে এর ডিজাইন আর কী কী ফিচারে সাজানো হবে এই ট্যাব? সম্প্রতি অ্যানড্রয়েড হেডলাইনসের ফাঁস করা একটি ছবি দেখে বোঝা যাচ্ছে যে, এই ট্যাবে কোনো হোম বাটন থাকছে না, যেটা কি না এর পূর্ববর্তী সংস্করণ এস থ্রিতে ছিল। এ ছাড়া এই ট্যাবের ডিসপ্লের আকারও হবে তুলনামূলক বড়, আর এর সামনের অংশে স্যামসাংয়ের লোগোও থাকবে না। সে কারণে এর বেজেলও অনেকটা চিকন হয়ে যাবে। ফাঁস হওয়া গ্যালাক্সি এস ফোর এর ওই ছবি থেকে এটাও বোঝা যাচ্ছে যে, আনলক করার উপায় হিসেবে স্যামসাং ব্যবহার করতে যাচ্ছে চোখের স্ক্যানার । তবে এমনটাও হতে পারে যে এস ফোরের এটাই একমাত্র নিরাপত্তা ফিচার নাও হতে পারে। যদিও স্যামসাং ডিসপ্লের নিচে ফিংগারপ্রিন্ট স্ক্যানার বসানোর বিষয়ে চিন্তাভাবনা করেছে, তবে...
শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন

শুরু হচ্ছে নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তন

Cover Story, Tech news
মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের (মোবাইল নম্বর পোর্টাবিলিটি—এমএনপি) বহুল প্রতীক্ষিত সেবা আজ সোমবার পরীক্ষামূলকভাবে চালু করা হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হক জানান, রাত ১২টার পর থেকেই এ সেবা চালু হবে। এ ছাড়া সোমবার সকালে এ বিষয়ে বিটিআরসির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বুধবার টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, গ্রাহকের ভালো সাড়া পেলে পরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু করা হবে। গ্রাহক পর্যায়ে এই সেবা পেতে বিটিআরসি ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এমএনপির জন্য আবেদনের পর গ্রাহককে ৭২ ঘণ্টা অপেক্ষা করতে হবে এবং যদি কোনো গ্রাহক পুরোনো অপারেটরে ফিরে যেতে চান, তাহলে তাঁকে অপারেটর পরিবর্তন হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্...
১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

১৪ বছরের আগে সন্তানের হাতে মোবাইল নয়, বললেন বিল গেটস

Cover Story, Tech news, Teen
১৪ বছরের আগে শিশুর হাতে কোনও ভাবেই মোবাইল ফোন নয়। বলছেন খোদ তথ্য-প্রযুক্তির সম্রাট বিল গেটস! তাঁর মতে, ‘‘বাবা-মায়ের দায়িত্ব পালন খুব সহজ কাজ নয়। অভিভাবকরাই ঠিক করবেন এক জন শিশুর বেড়ে ওঠা কেমন হবে। তাই শিশুর হাতে কখন সেলফোন তুলে দেবেন, সে সিদ্ধান্তও অভিভাবকের।’’ নিজের সন্তানদের ক্ষেত্রেও এই বিষয়ে যথেষ্ট কঠোর ছিলেন বিল গেটস। তাঁর তিন সন্তানের বয়স যথাক্রমে ২০, ১৭ ও ১৪। এঁদের কেউই হাইস্কুলে ওঠার আগে মোবাইল হাতে পাননি। এর আগেও সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া নিয়ে একই কথা জানিয়েছিলেন বিল।  শিশু কাঁদছে। তাকে ভোলাতে মা হাতে তুলে দিলেন মোবাইল। বাবা-মা ব্যস্ত জরুরি কাজে, শিশুর দৌরাত্ম্য ঠেকাতে হাতে গুঁজে দিচ্ছেন গেম। আমাদের চারপাশে এ ছবি নতুন নয়। যদিও চিকিৎসকরা বরাবরই শিশুদের হাতে মোবাইল তুলে দেওয়ার বিরোধিতাই করে এসেছেন। ২০১৬-য় ‘‘কিডস অ্যান্ড টেক: দ্য ইভলিউশন অব টুডে’জ ডিজিটাল ...
মার্সিডিজ থেকে টয়োটা, এই কনসেপ্ট কার দেখলে চোখ জুড়িয়ে যাবে

মার্সিডিজ থেকে টয়োটা, এই কনসেপ্ট কার দেখলে চোখ জুড়িয়ে যাবে

Cover Story, Tech news
‘কনসেপ্ট কার’ হল সেই সমস্ত গাড়ি, যেগুলি আধুনিকতম স্টাইল এবং প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়। এই গাড়িগুলি বিভিন্ন আন্তর্জাতিক মোটর শো-য় প্রদর্শিত হয়। ক্রেতাদের মতামত জানার জন্য এই কনসেপ্ট কারগুলি প্রদর্শন করা হয়ে থাকে যেগুলি হয়তো সাধারণ মানুষের ব্যবহারের জন্য আর নাও তৈরি করা হতে পারে। মার্সিডিজ মেব্যাক ভিশন ৬ ক্যাব্রিওলেট: সেটি হল, মার্সিডিজের ক্যাব্রিওলেট মডেলটি তাদের কুপ মডেলটির থেকেও আরও এক কাঠি উপরে। গাড়িটি দেখলে মনে হবে রাস্তায় কোনও ক্রুজ চলছে। এর বাইরেটা যেমন আকর্ষণীয়, তেমনই সুন্দর এর ভিতরটি। মার্সিডিজের এই মডেলটি দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন। টয়োটা জি আর এইচভি: টয়োটার এই স্পোর্টস গাড়িটি টয়োটা ৮৬ মডেলের উপরই ভিত্তি করে তৈরি হয়েছে। এই গাড়িটিতে আছে ‘সিক্স স্পিড ম্যানুয়াল মোড’। এছাড়াও এতে স্ট্যান্ডার্ড অটোমেটিক ট্রান্সমিশন মোড আছে। মাজদা আরএক্স ভিশন: একটি...
বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

বিদ্যুত্ খরচ কমাতে কৃত্রিম চাঁদ বানাচ্ছে চিন!

Cover Story, Tech news
অমাবস্যার রাতে চাঁদ দেখেছেন কখনও? বা পূর্ণিমাতে একাধিক চাঁদ? কথাটা শুনে কোনও হেয়ালি মনে হতেই পারে। কিন্তু এ কোনও হেয়ালি নয়, বাস্তবে যে এমনটাই হতে চলেছে চিনে। আকাশে কৃত্রিম চাঁদ বানিয়ে রাতের অন্ধকারকে আলোকিত করার চেষ্টায় মেতেছে চিন। বিদ্যুতের খরচ কমাতে, এমনকি স্ট্রিট লাইটের ব্যবহার বন্ধ করতেই এমন অভিনব পরিকল্পনা করেছে ড্রাগনের দেশ। চায়না ডেলি-র রিপোর্ট অনুযায়ী,  সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই এই কৃত্রিম চাঁদ তৈরি করে ফেলবেন বলে আশা প্রকাশ করেছেন সে দেশের বিজ্ঞানীরা। প্রাথমিক ভাবে চিনের চেঙদু শহরে একটি কৃত্রিম চাঁদ লাগানো হবে। যদি সেই প্রকল্প সফল হয়, তা হলে ২০২২-এর মধ্যে আকাশে আরও তিনটি চাঁদ ‘ঝোলাবে’ চিন। এমনটাই জানিয়েছেন, চেঙদু অ্যারোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রোইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট-এর চেয়ারপার্সন উ চুনফেঙ। তাঁরাই এই প্রকল্পের কাজটি ক...
নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

নতুন মোবাইল কিনছেন? রইল টিপস

Health and Lifestyle, Tech news
ফোন কেনার পরে আপনার প্রথম কাজই হবে ফোনে ভাল মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে ভিড়ের মাঝে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ১০০ শতাংশ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করার অভ্যাস ছাড়ুন। তাতে ফোনের ব্যাটারির কর্মক্ষমতাও যেমন বাড়বে, তেমনই বাইরে যত খুশি ব্যবহারও করতে পারবেন। তাড়াতাড়ি কিনে ফেলুন একটা রবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না। পুজোর ভিড়ে কখন কী হয় বলা যায় না। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করাই শ্রেয়। ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফ্‌ট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিশ। সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সব সময় ফোন শুকনো ও পরিস্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে। ভিজে গেলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন হাওয়ায়। বাড়ির...
আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

আসছে স্যামসাং গ্যালাক্সি বুক ২

Cover Story, Tech news
বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। অপেক্ষা আর কয়েক দিনের। বাজারে আসছে স্যামসাং পরিবারের নতুন সদস্য স্যামসাং গ্যালাক্সি বুক ২। এটা কোনও সাধারণ কম্পিউটার নয়। এটিতে ইনটেল চিপ ব্যাবহার করা হয়নি। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫০ দ্বারা চালিত। চলতি বছরে দ্বিতীয়বার কোনও ডিভাইসে এই প্রযুক্তি ব্যাবহৃত হচ্ছে। এই প্রসেসরের জন্য এর পারফর্ম্যান্স বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। স্যামসাংয়ের এই নতুন মডেলটি পুরোপুরি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর ওজন আটশো গ্রামেরও কম। যদিও এটি আইপ্যাডের মতো হাল্কা নয়, তবুও এটিকে একটি ট্যাবলেটের মতো ব্...
মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

মোবাইল খবর : ‘০১৩’ নতুন সিরিজ নিয়ে গ্রামীণফোনের যাত্রা

Cover Story, Tech news
'০১৭' সিরিজের নম্বরের পাশাপাশি নতুন '০১৩' সিরিজের মোবাইল নম্বর চালু করার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে আরো একটি সূবর্ণ অধ্যায়ের সূচনা করলো দেশের শর্ষিস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের নম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। নতুন সিরিজের একটি নম্বর থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান। টেলিফোনে কথা বলার সময় মন্ত্রী বলেন, যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস যে এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ০১৩...
ছবি ও বন্ধুতালিকা রেখে ফেসবুক ডিলিট করবেন যেভাবে

ছবি ও বন্ধুতালিকা রেখে ফেসবুক ডিলিট করবেন যেভাবে

Cover Story, Tech news
ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। কিন্তু বন্ধুতালিকা ও সাইটে আপলোড করা অসংখ্য ছবির কথা ভেবে শেষ পর্যন্ত পারছেন না। আপনি জেনে অবাক হবেন, বন্ধুতালিকা ও আপলোড দেয়া সব ছবি নিজের কাছে রেখেও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায়। ফেসবুক ব্যবহার শুরুর পর থেকে আপনার সম্পর্কিত যোগাড় করা সব তথ্যই আপনাকে ডাউনলোডের সুযোগ দেবে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে- # প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন # সেটিংসে যান # ‘ফেসবুক ইনফরমেশন’ অপশনে ক্লিক করুন # এবার ‘ডাউনলোড ইওর ইনফরমেশন’ অপশনে ক্লিক করতে হবে # স্ক্রল করে ধীরে ধীরে নিচের দিকে যান এবং ‘ডিসিলেক্ট অল’ সিলেক্ট করুন # ফটোজ অ্যান্ড ভিডিওজ অপশনে ক্লিক করতে হবে যেন এই অপশনটির পাশে একটি টিক চিহ্ন দেখায় # ‘ফ্রেন্ডস’ অপশন ক্লিক করুন যেন পাশে একটি টিক চিহ্ন দেখায় # এবার ‘ক্রিয়েট ফাইলে’ ক্লিক করুন যার ম...
বাইক কিনলে রেজিস্ট্রেশন ফ্রি

বাইক কিনলে রেজিস্ট্রেশন ফ্রি

Tech news
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে চলা বাইক প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি-বিদেশী বেশ কয়েকটি জনপ্রিয় বাইক কোম্পানি। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা প্রদর্শন করছে উচ্চ সিসির বাইক। সেই সঙ্গে বাজারে নিয়ে এসেছে বেশ কয়েকটি নতুন মডেলের বাইক। আর ক্রেতাদের জন্য দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন সুবিধাসহ নানা ছাড়। জাপানি ব্র্যান্ড খ্যাত হোন্ডা কোম্পানি প্রদশর্ন করছে নতুন দুটি মডেলের বাইকসহ তাদের প্রচলিত সবকটি মডেলের বাইক। নতুন এক্স ব্লেড ও ইনিকন ১৬০ মডেলের বাইক দুটি বাজার যাচাইয়ের জন্য এই প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী বাইক দুটি খুব দ্রুত বাংলাদেশের বাজারে আসবে বলে জানান হোন্ডা কোম্পানির সেলস এরিয়া ইনচার্জ মো. গিয়াসউদ্দিন আহমেদ। অন্যদিকে বাংলাদেশের বাজারে জনপ্রিয় সুজুকি মটরস ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য প্রদর্শন করছে ১৩০০ সিসির ক্ষমতা সম্পন্ন সুজুকি হায়াবুসা মডেলের বাইক।...
হার্ড ডিস্ক ক্র্যাশ করা বা খারাপ হওয়া আগে সাবধান!

হার্ড ডিস্ক ক্র্যাশ করা বা খারাপ হওয়া আগে সাবধান!

Tech news
বাড়ির কম্পিউটারের হার্ড ডিস্কে প্রচুর গান, ভিডিও, ছবি রাখা? অনেক দিনের স্মৃতি রয়েছে ওই একটা হার্ড ডিস্কে? তবে এখন থেকে সাবধান হন। আপনার অজান্তেই হয়তো আপনি হারাতে চলেছেন সেই সমস্ত দরকারি ফাইল থেকে ছবি, ভিডিও— সব। হার্ড ডিস্ক ক্র্যাশ করা নতুন কিছু নয়। প্রায় প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকেই কমবেশি এই সমস্যায় পড়তে হয়। আর এক বার ক্র্যাশ করে যাওয়া মানেই আবার ডেটা রিকভারি সেন্টার, আবার হাজার হাজার টাকা খরচ। হার্ড ডিস্ক যদি ওয়ার‌্যান্টির মধ্যেও থাকে, কোম্পানি আপনাকে পুরনো খারাপ হার্ড ডিস্কের বদলে নতুন হার্ড ডিস্ক দেবে, কিন্তু পুরনো হার্ড ডিস্কের তথ্য দেবে না। তা হলে উপায়? আগে দেখে নেওয়া যাক হার্ড ডিস্ক খারাপ হওয়ার কারণ। সাধারণত আমরা দু’রকমের হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। ইন্টারনাল এবং এক্সটারনাল। এ বার এই ইন্টারনাল হার্ড ডিস্ক খারাপ হয় সাধারণত ব্যবহার হতে হতে। আপনি কম্পিউটার চালানো থেকে বন্...
বাজারে আসছে মার্সিডিজ বেঞ্জের চোখধাঁধানো নতুন সি-ক্লাসের গাড়ি

বাজারে আসছে মার্সিডিজ বেঞ্জের চোখধাঁধানো নতুন সি-ক্লাসের গাড়ি

Cover Story, Health and Lifestyle, Tech news
বিশ্ববিখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ বেঞ্জের সি-ক্লাসের নতুন মডেলের গাড়ি প্রকাশ পেতে চলেছে ভারতে। সি ক্লাসের পঞ্চম প্রজন্ম হল এই নতুন তিনটি গাড়ি— সি২২০ প্রাইম, সি২২০ প্রগ্রেসিভ, সি৩০০ ডি এএমজি লাইন। এই  তিনটি গাড়ি প্রকাশ করে মাইকেল জপ (ভাইস প্রেসিডেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, মার্সেডিস-বেঞ্জ ইন্ডিয়া) জানান, নতুন গাড়িগুলিতে রয়েছে বিএস-৪ ইঞ্জিন, সব ডিজেল ইঞ্জিন। সি২২০ মডেলগুলিতে ২ লিটারের ক্ষমতাশালী ইঞ্জিন রয়েছে যাতে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা স্পিড তুলতে সময় লাগবে কেবল ৬.৯ সেকেন্ড । দামী  সি ৩০০ডি গাড়িতে রয়েছে সি সসিরিজের সব থেকে ক্ষমতাশালী ২ লিটারের ইঞ্জিন, যাতে ঘণ্টায় ০ থেকে ১০০ কিমি স্পিড তুলতে কেবলমাত্র ৫.৯ সেকেন্ড সময় লাগে। কোম্পানির তরফে জানানো হয়েছে আগের তুলনায় নতুন সিরিজের গাড়িতে প্রায় ৬৫০০টি বদল করা হয়েছে। রয়েছে ১০ ইঞ্চির বিশাল স্ক্রিন, ফোনের সঙ্গে আরও ভা...
ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে ৩০ দিন

ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলতে ৩০ দিন

Cover Story, Tech news
ফেসবুকের ওপর বিরক্ত হয়ে অ্যাকাউন্ট মুছে ফেলার কথা ভাবছেন? আপনি চাইলেই খুব সহজে স্বল্প সময়ে আর ফেসবুক অ্যাকাউন্ট ‘ডিলিট’ বা ‘ডিঅ্যাক্টিভেট’ করতে পারবেন না। ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার ক্ষেত্রে সময় বাড়িয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সম্প্রতি ফেসবুক নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ফেসবুক থেকে সরে যাওয়ার নানা কারণ আছে মানুষের মধ্যে। সম্প্রতি ফেসবুক হ্যাকের ঘটনা মানুষের মনে আস্থার সংকট তৈরি করেছে। এর আগে প্রাইভেসি ও ভুয়া খবর ছড়ানো ঠেকাতে ফেসবুকের উদ্যোগ নিয়েও সমালোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচনে হস্তক্ষেপের মতো অভিযোগও রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। কেমব্রিজ অ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি নিয়ে এখনো ফেসবুকের ওপর অনেকেই নাখোশ। ফেসবুক থেকে সরে দাঁড়াতে ‘ডিলিট ফেসবুক’ কর্মসূচিও চলছে। ফেসবুক থেকে যাতে ব্যবহারকারীরা সহজে যেতে না পারেন, তার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। ফেসবুকের মূল প্রোফাইল পুরোপুরি মুছে ফেলার সময় বাড়...
মোবাইল ফোনে অপারেটরদের স্বার্থই বড় কথা

মোবাইল ফোনে অপারেটরদের স্বার্থই বড় কথা

Cover Story, Tech news
মোবাইল ফোনে ভয়েস কলের ব্যয়ে অননেট-অফনেট পার্থক্য তুলে দেওয়ার দেড় মাসের মাথায় গত ১ অক্টোবর চালু হয়েছে এমএনপি বা নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা। তবে গ্রাহকদের অভিযোগ, সরকার মোবাইল ফোন সেবা নিয়ে একের পর এক যেসব সিদ্ধান্ত নিচ্ছে, তাতে অপারেটরদের স্বার্থই প্রাধান্য পাচ্ছে। প্রায় ছয় বছর ধরে প্রতি মিনিটে অননেটে (একই অপারেটরের নম্বর) কলের ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফনেটের (অন্যান্য অপারেটরের নম্বর) ক্ষেত্রে সর্বনিম্ন মিনিট ৬০ পয়সা নির্ধারণ করা ছিল। গত ১৪ আগস্ট থেকে যেকোনো নেটওয়ার্কে সর্বনিম্ন ট্যারিফ হচ্ছে প্রতি মিনিট সর্বনিম্ন ৪৫ পয়সা। এর বিরুদ্ধে মোবাইল ফোন গ্রাহকদের ব্যানারে সংবাদ সম্মেলনও করা হয়েছে। এমনকি এমএনপি সেবা সম্পর্কে শুরুতে ফি ধরা হয় ৩০ টাকা। চালুর সময় জানানো হলো ফি বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা। একই সঙ্গে রয়েছে ১৫ শতাংশ ভ্যাট ও সিম রিপ্লেসমেন্ট ফি ১০০ টাকা। সব মিলে এক...