Tech news Archives - Page 19 of 19 - Mati News
Tuesday, November 17

Tech news

অ্যাপ হাতে স্মার্ট

অ্যাপ হাতে স্মার্ট

Tech news, Cover Story
স্মার্টফোন, অ্যাপ আর ইন্টারনেট—এ সবই যেন এখন জীবনের মৌলিক চাহিদা। কিন্তু এসবের যে উপকারিতা, তার কতটুকু আমরা আদায় করতে পেরেছি? অ্যাপ মানে শুধু গেম খেলে সময় নষ্ট? নাকি এটাও হতে পারে কাজের কাজি? জানাচ্ছেন সাদিয়া ইসলাম বৃষ্টি ‘অ্যাপের আসল ব্যবহার কয়জন করতে পারে, তা নিয়ে আমার সন্দেহ আছে। আমার গুগল ম্যাপ মাঝেমধ্যেই দরকার পড়ে। আবার জি-মেইল তো সব সময়ই লাগে। সুতরাং আমার কাছে অ্যাপ মানে সময় নষ্ট নয়।’ বলছিল চট্টগ্রামের খাস্তগীর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত তাজনীন। রাজধানীর অষ্টম শ্রেণির নিঝুম প্রতিদিন ব্যবহার করে বই পড়ার অ্যাপ আলডিকো। অনেকটা বুকশেলফের মতো দেখতে অ্যাপটির তাকে সাজানো থাকে অনেক অনেক ই-বুক। সে জানাল, ‘আমি আমাজন কিনডলও ব্যবহার করি। বিশেষ কোনো প্রয়োজনে অ্যাপের ব্যবহার করতে পারার মধ্যেও এক ধরনের মজা আছে। যেমন জি ক্যামেরা একটা কাজের অ্যাপ। এ পর্যন্ত ১০ কোটি ডাউনলোড...
ভাল ছবি তোলার জেনারেল টিপ্‌স

ভাল ছবি তোলার জেনারেল টিপ্‌স

Tech news, Cover Story, Teen
ভাল ছবি তোলার জন্য ভাল ক্যামেরা প্রয়োজন। ভাল ক্যামেরা ও ভাল লেন্সের উপরে পিকচার রেজ়লিউশন এবং অন্যান্য কোয়ালিটি নির্ভর করে। কিন্তু ছবির এক্সপোজ়ার ও কম্পেজ়িশন নির্ভর করে ফোটোগ্রাফারের স্কিল বা দক্ষতার উপর। ১। শুধু ভাল ক্যামেরা থাকলেই হল না, নিজের ক্যামেরা হার্ডওয়্যার সম্বন্ধে ভাল করে জানতে হবে।সেইরকম কমপ্যাক্ট (পয়েন্ট অ্যান্ড শুট) ক্যামেরা থাকলেও এর লিমিটেশনগুলো জেনে সেগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে।  ২। রুল অফ থার্ড : অনেক সময় সাবজেক্টকে সিন এর সেন্টারে না রেখে, ভার্টিকালি এবং হরাইজ়ন্টালি দুই-তৃতীয়াংশে রেখে কম্পোজ়িশন করলে দেখতে ভাল লাগে।অনেক সময় সাবজেক্ট যেদিকে দেখছে, সেদিকে একটু স্পেস রাখলে ভাল হয়। ৩।  পোর্ট্রেটের বোল্ড কম্পোজ়িশন বেশি ভাল হয়। আপাদ মস্তক ফটো তোলার চেয়ে আবক্ষ অথবা শুধু মুখের ছবি তোলা বেশি ভাল। ৪। কারও বা কোনও কিছুর ফটো তোলার সময় একই জায়গা থেকে একই অ্যাঙ্গলে ...
চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

চীনের বুলেট ট্রেন যাবে বাংলাদেশের ওপর দিয়ে!

Cover Story, Tech news
নতুন একটি বুলেট ট্রেন সার্ভিসের পরিকল্পনা হাতে নিয়েছে চীন।এ পরিকল্পনার আওতায় দেশটির কুনমিং প্রদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় বুলেট ট্রেন সার্ভিস চালু করা হবে। বাংলাদেশ ও মিয়ানমার হয়ে এই বুলেট ট্রেন চলাচল করবে বলে কলকাতায় নিযুক্ত চীনের কনস্যুল জেনারেল মা ঝানউ জানিয়েছেন।বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঝানউ জানিয়েছেন, চীন এবং ভারতের যৌথ প্রচেষ্টায় দ্রুত গতির এই ট্রেন সার্ভিস চালু করতে চায় তার দেশ। তিনি বলেছেন, এই ট্রেন সার্ভিস চালু করা হলে মাত্র কয়েক ঘণ্টায় চীনের কুনমিং প্রদেশ থেকে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। মা ঝানউ বলেন, এই প্রকল্পটি হবে দুই হাজার আটশ' কিলোমিটারব্যাপী। এর আওতায় মিয়ানমার এবং বাংলাদেশও সুফল পাবে। ফলে, দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে। ঝানউ বলেন, এই রেল সার্ভিস চালু হলে বাংলাদেশ, চীন, ভারত এবং মিয়ানমারের (বিসিআইএম) মধ্...
অক্টোবরে বাংলাদেশে ইউটিউব

অক্টোবরে বাংলাদেশে ইউটিউব

Tech news, Cover Story
বাংলাদেশের ইউটিউবনির্ভর ফ্রিল্যান্সার কিংবা যারা আয়ের জন্য ইউটিউবের ওপর নির্ভরশীল, অর্থাৎ প্রচলিত টার্মে যাদের বলা হয় ইউটিউবার তাদের জন্য সুখবর হচ্ছে বিশ্বের ৬১তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে ইউটিউব। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরের মধ্যে চালু হতে পারে ইউটিউব অফিসের কার্যক্রম। এ-সংক্রান্ত কাজের অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে ইউটিউবের একটি প্রতিনিধি দল। এ দলে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি এবং এর ওপর ভিত্তি করে ইউটিউবারদের অনলাইন আউটসোর্সিংয়ের ক্ষেত্র উল্লেখযোগ্য হারে বৃদ্ধির কারণে এ জায়ান্ট সাইটটি বাংলাদেশে অফিশিয়ালি তাদের কার্যক্রম শুরু করার চিন্তা করেছে। কনটেন্ট মেকিংয়ের ক্ষেত্রে ইউটিউব প্রডাকশনের বাজেট বৃদ্ধি, চ্যানেলের সংখ্যা বৃদ্ধিসহ আরও অনেক কারণে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছ...
বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি ভারতের বাজারে, দেখে নিন ফিচার

বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি ভারতের বাজারে, দেখে নিন ফিচার

Tech news, Cover Story
হাই ডেফিনেশন বা এইচডি টিভির দিকেই এখন মানুষ বেশি ঝোঁকে। ৪কে হল হাই ডেফিনেশনের চার গুণ পিক্সেল। এবার বিখ্যাত টিভি ব্র্যান্ড ভিইউ দেশের বাজারে আনল ১০০ ইঞ্চির ৪কে টিভি। কী কী ফিচার রয়েছে এতে দেখে নিন। টেকনিক্যালি কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন অনুযায়ী এই টিভির হাইডেফিনিশন 'ইউএইচডি' নামে বেশি পরিচিত। ভিইউ টিভিতে তিনটি এইচডিএমআই ২.০ পোর্ট থাকছে।এছাড়াও থাকছে অপ্টিক্যাল আউটপোর্ট।জেবিএল সাউন্ডবার-সহ আটটা স্পিকার তো রয়েইছে এতে। ভিইউ-র এই টিভির স্ক্রিন সাইজ ২২৪টা আই ফোনের সমান। এতে থাকছে মাল্টিডিভাইস কানেক্টিভিটির সুবিধাও।খেলা যাবে থ্রিডি গ্রাফিকস গেমও। এতে থাকছে বিল্ট ইন ক্রোমকাস্ট, আ্যান্ড্রয়েড ওরিও অনবোর্ড, ভয়েজ কন্ট্রোলের সুবিধা। কোয়াডকোর সিপিইউ ও জিপিইউ-ও থাকছে এতে। বিশ্বের প্রথম ১০০ ইঞ্চি ৪কে টিভি এটি, দাবি সংস্থার। সংস্থার সিইও ডেভিতা শরাফ জানান, তিন বছরে ৯৫ কোট...
মোবাইল ফোনের নকল চার্জার চেনার সহজ উপায়

মোবাইল ফোনের নকল চার্জার চেনার সহজ উপায়

Tech news, Cover Story
মোবাইল ফোন চার্জ দেওয়ার পর পোড়া গন্ধ পাচ্ছেন? সতর্ক হয়ে যান। আপনার চার্জারে সমস্যা আছে। চার্জারটি ভুয়া নয় তো? এমন ঝামেলা এড়াতে কেনার আগেই এটি পরখ করে নিন। মনে রাখবেন, অমসৃণ চার্জার মানেই নকল। এ রকম ভুয়া চার্জারের কারণে স্মার্টফোন বিস্ফোরণ ঘটতে পারে। তাই চার্জার কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখবেন গাঠনিক কাঠামো কেমন। ভুয়া চার্জার অনেক সময় অতিরিক্ত গরম হয়ে যায়। এ থেকে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তাই রাতে ঘুমানোর আগে মোবাইল ফোনে চার্জ না দিতেই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভুয়া চার্জারে স্মার্টফোনের ব্যাটারির কার্যকারিতা ও চার্জ ধরে রাখার ক্ষমতা কমে যায়। অনেক সময় দোকানদার বা অনলাইন বিক্রেতারা নানা প্রলোভনে ভুয়া চার্জার বিক্রির চেষ্টা করেন। কী দেখে ভুয়া চার্জার চিনবেন? জেনে নিন কয়েকটি উপায়: স্যামসাং: বাজারে স্যামসাং ফোনের উপযোগী বলে তৈরি করা নানা ভুয়া চার্জার পাবেন। এ ধরনের চার্জার চিনতে এর ও...
নিজে শিখে মাকেও আউটসোর্সিং শেখালেন আফরোজা

নিজে শিখে মাকেও আউটসোর্সিং শেখালেন আফরোজা

Tech news, Cover Story
মা বেশি পড়াশোনা করতে পারেননি বলেই চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক। মেয়েও তা-ই চেয়েছিলেন। আর চেয়েছিলেন বলেই সব বাধা পেরিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি করে যাচ্ছেন মুক্ত পেশাজীবী (ফ্রিল্যান্সার) হিসেবে আউটসোর্সিংয়ের কাজ। শুধু যে নিজে করছেন তা-ই না, মাকেও শিখিয়েছেন। এখন মা-মেয়ে কাজ করেন একসঙ্গে। এই গল্প মেয়ে আফরোজা সিদ্দিকা এবং মা মোহছেনা বেগমের। ৫ সেপ্টেম্বর কথা হয় তাঁদের সঙ্গে। ঘরে বসে আয় করতে এই লিংকে ক্লিক করে ইন্সস্টল করে নিতে পারেন ব্রাউজারটি। আফরোজা সিদ্দিকার সঙ্গে কথা শুরু হয় তাঁর পড়াশোনা নিয়ে। তিনি বললেন, ‘ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না। পরে ভর্তি হয়েছি তেজগাঁও কলেজে। তবে মনে একটা জিদ ছিল কিছু করার। ভাবতাম নিজে কিছু করতে পারলে ভালো হতো। পরে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কথা জানতে পারি বন্ধু হাবিবের কাছে।’ তথ্যপ্রযুক্তিতে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শ...
বিটকয়েন আয় করুন ব্রাউজার ইন্সস্টল করেই

বিটকয়েন আয় করুন ব্রাউজার ইন্সস্টল করেই

Cover Story, Tech news
ইন্টারনেটের অনলাইন কারেন্সিতে এখন রীতিমতো সেনসেশন বিটকয়েন। এক বিটকয়েনের মূল্য ছাড়িয়েছে সাড়ে ছয় হাজার ডলার! আর সেই বিটকয়েন মাইনিং তথা বিটকয়েন জমানো নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। বিটকয়েন মাইনিংয়ের সুবিধা দিয়ে চালু হয়েছে নানান মার্কেটিং প্রোগ্রামও। এর মধ্যে ক্রিপটোব্রাউজার অন্যতম। ব্রাউজারটি তাদের ব্যবহারকারীদের কোনো কাজ ছাড়াই দিচ্ছে বিটকয়েন আয়ের সুযোগ। অর্থাৎ ব্রাউজারটি চালু থাকলেই একাউন্টে ধীরে ধীরে জমা হতে থাকবে বিটকয়েনের ভগ্নাংশ। এই লিংকে ক্লিক করেই ইন্সস্টল করে নিতে পারেন ব্রাউজারটি। অনলাইনে বিজ্ঞাপন দেখে আয় করার আরেকটি সহজ সাইট হলো পেইডভার্ট। পেইডভার্টে একাউন্ট ওপেন করে জাতীয় পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিন। তারপর পেইড অ্যাড-এ ক্লিক করে বিজ্ঞাপন দেখলেই ডলার জমা হতে থাকবে। পেইডভার্ট-এ একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।...
স্মার্ট ফোনে পানি ঢুকেছে? নিজেই সারিয়ে নিন এ ভাবে

স্মার্ট ফোনে পানি ঢুকেছে? নিজেই সারিয়ে নিন এ ভাবে

Tech news, Cover Story
বর্ষাকালে বৃষ্টি হবে এ আর নতুন কথা কী? বৃষ্টি যেমন হবে, তেমন জল-ঝড় মাথায় করে বেরতে হবে এ-ও স্বাভাবিক। তবে বৃষ্টিতে মাথা বাঁচানোর সঙ্গে হাল আমলের অন্যতম চিন্তা স্মার্টফোনটিকে বাঁচানো। বৃষ্টির কারণে স্মার্টফোন ভিজে যাওয়া নিয়ে চিন্তা এ বার সরান। বরং দেখে নিন সার্ভিস সেন্টারে না দৌড়েই কত সহজে নিজের ভিজে যাওয়া স্মার্টফোনকে স্মার্টলি শুকিয়ে নেবেন। কতগুলো সহজ উপায় মানলেই ভিজে ফোন শুকনো তো হবেই, সঙ্গে খারাপও হবে না এতটুকু।   ফোন ভিজে গেলে শুকনো পরিষ্কার কাপড়ে তা দ্রুত মুছে ফেলুন। যত বেশি জল লেগে থাকবে তত তাড়াতাড়ি ফোনের অভ্যন্তরীণ অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। বেশি ক্ষণ ভেজা থাকলে শর্ট সার্কিট হয়ে নষ্ট হয় ফোন। হারিয়ে যায় সমস্ত ডেটা। ফোনের ভিতরে জল ঢুকলে ফোনের ভিতরের নানা অংশ, যেমন ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন। এ বার সেগুলিকে একটি শুকনো কাপড়ে মুছে নিন। সিম ক...
ঘুরতে যেতে ভালবাসেন? সঙ্গে রাখুন এই পাঁচ গ্যাজেট

ঘুরতে যেতে ভালবাসেন? সঙ্গে রাখুন এই পাঁচ গ্যাজেট

Tech news, Cover Story
আপনি কি ঘুরতে ভালবাসেন? সময় পেলেই কাছে-পিঠে একটু ঘুরে আসতে ইচ্ছা করে? তা হলে আপনার লাগেজের জন্য মাস্ট এই গ্যাজেটগুলি।   সাউন্ডপোর্ট ফ্রি: ফোন হাতে ধরে কথা বলতে অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। হাতে জিনিস পত্র থাকতে পারে। হাত খালি থাকলে কাজের ক্ষেত্রেও সুবিধা হয়। তাই সাউন্ডপোর্ট ফ্রি অনেক ক্ষেত্রেই অপরিহার্য হয়ে উঠতে পারে। পাওয়ার ব্যাঙ্ক: যে কোনও সময় ফোনের চার্জ শেষ হয়ে যেতে পারে। আর চার্জ দেওয়ার জায়গা না পেলে তো আতান্তরে পড়তে হয়। তাই নিজের সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক রাখাটা খুবই জরুরি। অ্যাডপটার: ফোন বা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দেওয়া থেকে শুরু করে, যে কোনও বৈদ্যুতিন কাজের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক ক্ষেত্রেই দেখা যায়, হোটেলে একটি মাত্র প্ল্যাগ রয়েছে। তা থেকে অনেকগুলো কাজ করতে গেলে অ্যাডপটর প্রয়োজনীয়। হেডফোন: হেডফোন অতি আবশ্যিক হয়ে ওঠে বিমানে অনেক ক্ষণ ...
অনলাইনে আয় করতে চান? সময় নষ্টের হাজারো ফাঁদ আপনার অপেক্ষায়

অনলাইনে আয় করতে চান? সময় নষ্টের হাজারো ফাঁদ আপনার অপেক্ষায়

Tech news, Cover Story
বাংলাদেশে ২ প্রকার লোক পাওয়া যায়: (১) যারা মুখে মুখে বাজিয়ে বেড়ায় তারা ইন্টারনেটে মাসে লাখ টাকা ইনকাম করেন এমনকি এদের ফেসবুক হতে টেকটিউনস কিংবা বিভিন্ন টেক-সাইটে খুঁজে পাবেন। এর ১০০% ফ্রড এদের কথার পিছে লুকিয়ে আছে রেফারেল/ কোচিং ব্যবসা/এফিলিয়েট মার্কেটিং কিংবা সোজা কথাতে ধান্দাবাজ! (২) এমন মানুষ ইন্টারনেটে বহু খুঁজে পাবেন যারা অনলাইনে ইনকাম করতে চান কিন্তু হাজার পথ ট্রাই করেও সফল না হলে বলেন "ধুত্তরী ছাই" এই শ্রেনীর ভেতর বোধহয় আপনি আর আমিও আছি! শুরুর কথা: সবার আগে কিছু কথা মাথাতে ঢুকিয়ে রাখুন: (১) আর্নিং অ্যাপস/সাইট খ্যাত এমন সব অ্যাপস/সাইটে কাজ করবেন না যেখানে দিনে ৮/৯ ঘন্টা বসে বোকার মতোন এড দেখে দিনশেষে ২/৫ টাকা ইনকাম হয়; আর এডমিন টাকা মেরে পালালে তো ষোলকলা পূর্ণ হলোই। মনে রাখুন "আপনার সময়ের মূল্য আপনিই মূল্যায়ন করতে শিখুন কেননা টাকা গেলে টাকা আসে কিন্তু সময় গেলে আর ফিরে আসেনা"...
গুগল সার্চের যতো অপশন

গুগল সার্চের যতো অপশন

Tech news
নির্দিষ্ট কোন সাইটের বিষয়বস্তু সার্চ করুন সাধারণত গুগলে কোন কী ওয়ার্ড সার্চ করলে যতগুলো ওয়েবসাইটে ঐ কী ওয়ার্ড পাওয়া যায়, গুগল সবগুলোকে ক্রমান্বয়ে তালিকা অনুযায়ী প্রকাশ করে৷ কিন্তুএভাবে সার্চ না করে আপনি ইচ্ছে করলে গুগলের মাধ্যমে নির্দিষ্ট কোন ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কোন কী ওয়ার্ডও সার্চ করতে পারেন৷ যেমন ধরুন, আপনি বিজ্ঞানী ডট কম সাইটটিতে “Libya” শব্দটি আছে কি না, বা “Libya” সম্পর্কিত কোন লেখা আছে কি না, সেটা জানতে চাচ্ছেন৷ কিন্তু গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে “Libya” লিখে সার্চ দিলে শত শত রেজাল্ট আসে ঠিকই, কিন্তু তার প্রথমদিকের একটিও বিজ্ঞানী থেকে আসে না৷ এরকম অবস্থায় গুগলের অ্যাডভান্সড সার্চ অপারেটরই হতে পারে আপনার একমাত্র সহায়ক৷ গুগলের মাধ্যমে শুধুমাত্র বিজ্ঞানীতে “Libya” শব্দটি খোঁজার জন্য সার্চ বক্সে “Libya site:biggani.com” লিখে সার্চ করুন৷ দেখতেই পাচ্ছেন ফলাফলগুলো শুধুমাত্র ব...