আন্তর্জাতিক Archives - Page 11 of 12 - Mati News
Sunday, September 6

আন্তর্জাতিক

যা জানা গেল: আগামীকাল যেন ঘুম থেকে না উঠি’—ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা

যা জানা গেল: আগামীকাল যেন ঘুম থেকে না উঠি’—ইরান যুদ্ধে পাঠানো মার্কিন রণতরির ৫ হাজার সেনা

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে দীর্ঘ ও ক্লান্তিকর দায়িত্ব পালন শেষে কবে নাগাদ ফেরা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এমন অনিশ্চিত পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু চরম মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় সমুদ্রে কাটানো এবং পরিবারের থেকে বিচ্ছিন্ন থাকার কারণে তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ও মানসিক অবসাদ আশঙ্কাজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠেছে।সম্প্রতি এ উদ্বেগের কথা সরাসরি মার্কিন নৌবাহিনীর শীর্ষ নেতৃত্বের কাছে তুলে ধরেছে ভুক্তভোগী পরিবারগুলো। সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক উত্তপ্ত টাউন হল সভায় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে পরিবারের সদস্যরা তাঁদের প্রিয়জনদের মানসিকভাবে ভেঙে পড়ার করুণ চিত্র তুলে ধরেন। সান ডিয়েগোর ওই সভায় আনুমানিক ২০০ জন উপস্থিত ছিলেন। সেখানে অংশ নেওয়া এক নাবিকের স্ত্রীর ভাষ্য, সভার দিনই তিনি তাঁর স্বামীর কাছ...
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে শনিবার (১৫ আগস্ট) ভোরে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ১৫ কিলোমিটার গভীরতায় এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় প্রায় এক মিনিট ধরে মাটি কেঁপেছে, যার ফলে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ইস্ট নুসা তেনগারা, ওয়েস্ট নুসা তেনগারা এবং দক্ষিণ সুলাওয়েসির বিভিন্ন অংশেও এর প্রভাব অনুভূত হয়েছে।উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ফ্লোরেস দ্বীপের সিকা জেলার প্রধান শহর মাউমেরেতে এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে অন্তত দুজন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। মাউমেরে উদ্ধার সংস্থার প্রধান ফাথুর রহমান জানিয়েছেন, উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের নাগেকেও এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে উদ্ধারকারী দল পৌঁছাতে হিমশি...
দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ, তুললেন হিন্দু গ্রাম হস্তান্তরের অভিযোগ

দেশভাগের জন্য কংগ্রেসকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ, তুললেন হিন্দু গ্রাম হস্তান্তরের অভিযোগ

আন্তর্জাতিক
১৯৪৭ সালে ভারত ভাগের জন্য কংগ্রেসের নীতি ও নেতৃত্বকে সরাসরি দায়ী করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লখনউয়ে দেশভাগ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, তৎকালীন সময়ে নরেন্দ্র মোদির মতো প্রধানমন্ত্রী বা সর্দার বল্লভভাই প্যাটেলের মতো বলিষ্ঠ নেতৃত্ব থাকলে ভারতকে কখনোই বিভক্ত হতে হতো না। তাঁর মতে, ক্ষমতার মোহ ও কংগ্রেস নেতাদের কাপুরুষতার কারণেই দেশভাগের মতো চরম সিদ্ধান্ত নিতে হয়েছিল, যার মাশুল আজও ভারতকে দিতে হচ্ছে।সীমানা নির্ধারণের প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, পাকিস্তান প্রত্যাশার চেয়েও বেশি অঞ্চল পেয়েছিল। তাঁর দাবি, সিন্ধু ও পাঞ্জাবের মতো হিন্দু ও পাঞ্জাবি-প্রধান অঞ্চলগুলো জোরপূর্বক পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, বাঙালি-অধ্যুষিত বাংলার হিন্দু গ্রামগুলোকেও তৎকালীন পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল, যা কংগ্রেসের এ...
হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন। ইরানকে যুদ্ধ বন্ধে বাধ্য করার লক্ষ্যে দেশটির ওপর কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। আল জাজিরার সাংবাদিক কিমবারলি হলকেট এই তথ্য জানিয়েছেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট করেছেন যে, হরমুজ প্রণালি ইরানেরই থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরাজয় মেনে না নেয়া পর্যন্ত সেখানে অবরোধ কার্যকর থাকবে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, ওই সমঝোতা ছিল যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি, কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র চুক্তিটি লঙ্ঘন করায় নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছে। এদিকে, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যব...
চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

China, আন্তর্জাতিক
আগস্ট ১৩: চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় পেশাদার জনবল সংগঠিত করে, ৬টি ওয়ার্কিং গ্রুপ এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি দলকে, চেচিয়াংসহ টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠিয়েছে। ফসল উত্পাদন খাতে মন্ত্রণালয়টি, পানি নিষ্কাশন ও দুর্যোগ-ত্রাণসংশ্লিষ্ট যন্ত্রপাতি বরাদ্দ করেছে এবং সংশ্লিষ্ট প্রদেশগুলোকে দুর্যোগ-প্রভাবিত কৃষিজমির নালা-নর্দমা খনন ও পরিষ্কার করতে নির্দেশনা দিয়েছে, যাতে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা যায়। প্রাণিসম্পদ খাতে, বন্যা-কবলিত এলাকায় প্রাণী রোগ প্রতিরোধ-সংক্রান্ত প্রযুক্তিগত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে মৃত গবাদি পশু ও হাঁস-মুরগির নিরাপদ নিষ্পত্তি এবং জীবাণুমুক্তকরণ ও রোগের উত্স নির্মূল করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মহামারি প্রতিরোধ করা যা...
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

China, আন্তর্জাতিক
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনো অবস্থাতেই জয়ী হবে না। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি, এ মন্তব্য করেন। তিনি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত ‘হানকুয়াং মহড়া’ একটি লোকদেখানো, অপচয়মূলক প্রহসন ব্যতিত আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে, সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে, এবং জনগণকে ফ্রন্ট লাইনে নিয়ে যায়, যা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। এভাবে, বা কোনোভাবেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হতে পারবে না। তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি প্রস্তুতি নিচ্ছে, বিচ্ছিন্নতাবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে তার যুদ্ধ-সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, যা জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায়...
বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

China, Tech news, আন্তর্জাতিক
বেইজিংয়ের জাতীয় স্পিড স্কেটিং ওভালে (আইস রিবন) শুরু হতে চলেছে বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস। ২২ আগস্ট বেইজিং মহানগরের পৌর সরকার এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরের প্রতিপাদ্য—‘ভবিষ্যতের দিকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা’। সহস্রাধিক হিউম্যানয়েড রোবট যোগ দেবে নানা ধরনের কার্যক্রমে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি রোবটগুলোর মধ্যে প্রতিযোগিতাও দেখা যাবে এতে। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ ও রোবটের মিথস্ক্রিয়া এবং খেলাধুলার দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকবে মানুষ ও রোবটের যৌথ নৃত্যের প্রদর্শনী। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাফল্য এবং ভবিষ্যতে মানুষের জীবনযাপনে রোবটের সেবা দেওয়ার সম্ভাবনাময় দিকগুলোও তুলে ধরা হবে এ আয়োজনে। সূত্র: সিএমজি...
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

China, আন্তর্জাতিক
সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়। চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেছে। এর মধ্যে ‘থিয়ানমৌ-১’ জাহাজের তেলজাতীয় রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির প্রথম মামলা হিসেবে এতে জাহাজ দূষণের কারণে একই সঙ্গে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করা হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, নিয়ম লঙ্ঘনের কারণে রাসায়নিকবাহী ‘থিয়ানমৌ-১’ জাহাজ থেকে প্রায় ৬৯ দশমিক ১ টন সি৯ সমুদ্রে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো মাত্র ৬ দ...
কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

China, আন্তর্জাতিক
  সোমবার পর্যন্ত, কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে আন্তঃসীমান্ত যাত্রী পারাপারে নতুন মাইলফলক অর্জন করলো চীন। এ বছর এই রেলপথে মোট ২ কোটি ৫৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শেনচেন রেলওয়ে বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ১১ দিন আগেই এ রেলপথে ২ কোটি যাত্রীর আনাগোনা ঘটেছে। পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ড থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে (এইচকেএসএআর) যাওয়া যাত্রীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার। অন্যদিকে, হংকং থেকে চীনের মূল ভূখণ্ডে যাওয়া যাত্রীর সংখ্যা ৯৭ লাখ ২৭ হাজার। দুই দিকেই যাত্রী চলাচল বেশ সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের পর্যটক ওয়াং বলেন, ‘গ্রীষ্মের ছুটিতে আমরা সন্তানকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। পাশাপাশি ভিক্টোরিয়া হারবারও দেখতে চাই। আমার মেয়ে স্কুলের বইয়ে এই জায়গার কথা পড়েছে।‘ হংকংয়ের বাসিন্দা ছ্য বলেন, ‘আমরা প্রায় ছয় দিনের ভ্...
চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

China, আন্তর্জাতিক
উন্নত চিকিৎসা প্রযুক্তি ও প্রশাসনিক সহায়তার কারণে আন্তঃসীমান্ত চিকিৎসা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে চীন। এর ফলে দেশটির পরিষেবা-বাণিজ্য রপ্তানিতে চিকিৎসাখাত নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট। শহরটি আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উন্নত ও ঝামেলাহীন চিকিৎসার সন্ধানে বিদেশি রোগী ক্রমবর্ধমান হারে কুয়াংচৌর হাসপাতালগুলোতে আসছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধান বিদেশি রোগীকেন্দ্রিক হাসপাতালগুলোতে ১২ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক রোগী চিকিৎসা নিয়েছেন। তিন বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ফেং সিয়াওছি জানান, গত এক দশকে বিদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে...
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ

দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার ভূখণ্ড ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে: মেদভেদেভ

আন্তর্জাতিক
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ, যা জাপানে ‘উত্তরাঞ্চলীয় ভূখণ্ড’ নামে পরিচিত তা রাশিয়ার ভূখণ্ড ‘ছিল, আছে এবং ভবিষ্যতেও রাশিয়ার ভূখণ্ডই থাকবে’ বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এই দ্বীপগুলোকে ‘অবিচ্ছেদ্যভাবে জাপানের’ দাবি করে দেওয়া বক্তব্যে কোনো পরিবর্তন আসবে না। এর আগে বৃহস্পতিবার তাকাইচি বিরোধপূর্ণ একটি দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের বিরুদ্ধে ‘তীব্র প্রতিবাদ’ জানান। টোকিওতে এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, জাপান এই সফর ‘কোনোভাবেই মেনে নিতে পারে না’। তিনি জোর দিয়ে বলেন, উত্তরাঞ্চলীয় ভূখণ্ড জাপানের ‘অবিচ্ছেদ্য ভূখণ্ড’। এ কথার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মেদভেদেভ বলেন, দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে অবিচ্ছেদ্যভাবে জাপানের ভূখণ্ড দাবি করে তাকাইচি ‘যত খুশি বুলি আওড়াতে পারেন’। তিনি বলেন, যারা দক্ষিণ কুরিল দ...
১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

১ ট্রিলিয়ন ইউয়ানের সরাসরি রিভার্স রেপো পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক

China, আন্তর্জাতিক
ব্যাংকিং ব্যবস্থায় পর্যাপ্ত তারল্য বজায় রাখতে ১ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ১৪৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার) একটি সরাসরি রিভার্স রেপো কার্যক্রম পরিচালনা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না- পিবিওসি। শুক্রবার এ কার্যক্রম পরিচালনা করা হবে, বৃহস্পতিবার জানায় ব্যাংকটি। নির্দিষ্ট পরিমাণের এই কার্যক্রম সুদের হারভিত্তিক নিলামের মাধ্যমে পরিচালিত হবে। এতে বিভিন্ন মূল্যস্তরে বিজয়ী দর নির্ধারণ করা হবে। কার্যক্রমটির মেয়াদ হবে ছয় মাস বা ১৮৫ দিন এবং এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি। আগস্ট মাসে ১ ট্রিলিয়ন ইউয়ানের ছয় মাস মেয়াদি একটি সরাসরি রিভার্স রেপোর মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে নতুন এই কার্যক্রমটি মেয়াদপূর্তির অপেক্ষায় থাকা ওই রেপোর সমপরিমাণ অর্থের পুনঃবিনিয়োগ বা পুনর্নবীকরণ হিসেবে কাজ করবে। সরাসরি রিভার্স রেপো কার্যক্রম হলো জাতীয় ব্যাং...
স্মার্ট প্রযুক্তিতে সুরক্ষিত চীনের প্রধান পানি সরবরাহব্যবস্থা

স্মার্ট প্রযুক্তিতে সুরক্ষিত চীনের প্রধান পানি সরবরাহব্যবস্থা

China, আন্তর্জাতিক
বিশ্বের বৃহত্তম পানি স্থানান্তর প্রকল্পটি রয়েছে চীনে। এর দক্ষিণ থেকে উত্তরে পানি স্থানান্তর প্রকল্পের প্রধান পানির উৎস তানচিয়াংখৌ জলাধারের সুরক্ষা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও বুদ্ধিমান পানি মান পর্যবেক্ষণ নেটওয়ার্ক দিনরাত কাজ করছে। বহুমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে এই নেটওয়ার্কটি স্থলভাগের স্বয়ংক্রিয় পর্যবেক্ষণকেন্দ্র, পানির ওপর থাকা চালকবিহীন নৌযান, আকাশে থাকা ড্রোন এবং মহাকাশে থাকা রিমোট সেন্সিং স্যাটেলাইটকে সমন্বয় করে। এর ফলে জলাধারের পানির মানের ওপর সার্বিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। জলাধারটি মূলত মধ্য চীনের হুবেই প্রদেশে অবস্থিত। এটি বেইজিংয়ের পানীয় জলের একটি বড় অংশ সরবরাহ করে। বিস্তৃত পানি স্থানান্তর প্রকল্পের মাধ্যমে এই পানি ১ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে উত্তরে পৌঁছায়। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন চাংচিয়াং পানিসম্পদ কমিশনের কর্মকর্তা ওয়াং হাইওয়েই জানান, এখন পর্যন্ত তানচ...
অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার অপব্যবহার বন্ধে আহ্বান জানাল চীন

China, আন্তর্জাতিক
বহুপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার না করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে চীন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেন, নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশের তথাকথিত যৌথ বিবৃতি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গেল ১১ আগস্ট নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগাম সতর্কতা না দেওয়ার অভিযোগ ওঠে। এতে ভুল বোঝাবুঝির ঝুঁকি বাড়ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্তার রোধে হেগ আচরণবিধি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ধারণা করা হচ্ছে, জুলাইয়ে চীনের সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে লক্ষ্য করেই এ বক্তব্য দেওয়া হয়েছে। এ নিয়ে মুখপাত্র কুও চিয়াখুন বলেন, এমন আচরণ তাদের ভণ্ডামি ও দ্ব...

চীন-বেলারুশ যৌথ সামরিক মহড়া শুরু

China, আন্তর্জাতিক
গতকাল (বুধবার), চীনের বিমানবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে, চীন ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘সুইফট ঈগল-২০২৬’ শুরু হয়েছে। মহড়ার উদ্দেশ্য, আকাশপথে নগরকেন্দ্রিক সন্ত্রাস প্রতিরোধে দু’দেশের যৌথ সক্ষমতা পরীক্ষা করা ও বাড়ানো। ‘সুইফট ঈগল’ সিরিজের এটি চতুর্থ যৌথ আকাশ-মহড়া। সূত্র: সিএমজি