‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’ - Mati News
Saturday, October 3

‘জাপান ‘যুদ্ধপূর্ব যুগে ফিরছে’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকারের ইতিহাসের প্রতি দায় স্বীকার না করার সমালোচনা করেছে জাপানের কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলোর সম্পাদকীয়তে সতর্ক করে বলা হয়েছে যে, জাপান ধীরে ধীরে ‘যুদ্ধপূর্ব যুগে ফেরার’ পথে এগোচ্ছে।

শনিবার যুদ্ধাহতদের স্মরণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে তাকাইচি এশিয়ার প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে জাপানের আগ্রাসন ও যুদ্ধকালীন ভুক্তভোগীদের দুর্ভোগের কথা উল্লেখ করেননি। এমনকি ‘অনুশোচনা’ শব্দটিও তার বক্তব্যে ছিল না।

গণমাধ্যমে এসেছে যে, অতীতের যুদ্ধের শিক্ষা যথাযথভাবে না নিলে শান্তিপ্রিয় দেশ হিসেবে জাপান বিশ্বাসযোগ্যতা হারাবে।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিসহ কয়েকজন মন্ত্রীর ইয়াসুকুনি মন্দিরে সফরেরও সমালোচনা করেছে কেউ কেউ। অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও সামরিক সক্ষমতা সম্প্রসারণের মতো পদক্ষেপে যুদ্ধপূর্ব জাপানের ছায়া দেখা যাচ্ছে বলেও উঠে এসেছে সম্পাদকীয়গুলোতে, যেখানে ইতিহাসের ভুল পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *