আন্তর্জাতিক Archives - Page 2 of 15 - Mati News
Saturday, November 14

আন্তর্জাতিক

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে নতুন সমীকরণ

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: উপসাগরীয় নিরাপত্তা কৌশলে নতুন সমীকরণ

আন্তর্জাতিক
গাজা যুদ্ধ নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে হামাস নেতাদের বৈঠকের সময় দোহায় অবস্থিত একটি কম্পাউন্ডে ইসরায়েলের বিমান হামলার এক বছর পূর্ণ হলো। ইতিহাসে প্রথমবারের মতো জিসিসিভুক্ত কোনো দেশের মূল ভূখণ্ডে তেল আবিবের সরাসরি এই সামরিক আগ্রাসনে পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন।এই নজিরবিহীন হামলার পর পার হয়ে গেছে একটি বছর। এই সময়কাল কাতার এবং পুরো উপসাগরীয় অঞ্চলে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি করেছে। একইসঙ্গে আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের প্রয়োজনীয়তাও এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে।...
দোহায় ইসরায়েলি হামলার এক বছর: কূটনৈতিক মূল্যবোধ ও মধ্যস্থতার চ্যালেঞ্জ

দোহায় ইসরায়েলি হামলার এক বছর: কূটনৈতিক মূল্যবোধ ও মধ্যস্থতার চ্যালেঞ্জ

আন্তর্জাতিক
গত বছরের ৯ সেপ্টেম্বর বিকাল ৩টা বেজে ৪৬ মিনিট। এই সময়টি কেবল কাতারের ইতিহাসে নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে আছে। শান্তির দূত হিসেবে পরিচিত দোহা শহরে যুদ্ধক্ষেত্রের নির্মম বাস্তবতা আছড়ে পড়েছিল, যখন হামাসের একটি প্রতিনিধিদলের ব্যবহৃত আবাসিক ভবনে ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালায়।এই নৃশংস ঘটনায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারান ২২ বছর বয়সি কাতার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (লখুইয়া) সদস্য বদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল-দোসারিসহ বেশ কয়েকজন। এছাড়া হামলায় আরও অনেক নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিক আহত হন। এই হামলার এক বছর পূর্তি কেবল একটি স্মরণের দিন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কাঠামোর রাজনৈতিক ও নৈতিক সক্ষমতার একটি বড় পরীক্ষার মুহূর্ত।ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কূটনীতির তিনটি মৌলিক ভিত্তিকে সরা...
উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তিন প্রজন্ম ধরে কিম পরিবারের শাসন

উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তিন প্রজন্ম ধরে কিম পরিবারের শাসন

আন্তর্জাতিক
আজ ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৮ সালের এই দিনে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকে দেশটির রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে কিম পরিবার। প্রতিষ্ঠাতা কিম ইল-সুং থেকে শুরু করে তার ছেলে কিম জং-ইল এবং বর্তমান নেতা নাতি কিম জং-উন—তিন প্রজন্ম ধরে দেশটি শাসন করছেন তারা।দেশের প্রথম নেতা কিম ইল-সুং ১৯৪৮ সাল থেকে ১৯৯৪ সালে মৃত্যু পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার মৃত্যুর পর ১৯৯৪ সালে প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় পিতা থেকে ছেলের হাতে ক্ষমতার হস্তান্তর ঘটে। এরপর কিম জং-ইল ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত দেশ পরিচালনা করেন এবং তার মৃত্যুর পর বর্তমান নেতা কিম জং-উন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন।ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে...
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

আন্তর্জাতিক
জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি মুওয়াফফাক সালতিতে ইরানের রাতভর চালানো হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়, তবে পরবর্তীতে সেগুলোকে পুনরায় সচল করে কাজে ফিরিয়ে নেওয়া হয়েছে।জ্যাকবসের তথ্যমতে, ইরানের এই হামলার সময় ঘাঁটিটি রক্ষায় মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর আগে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে হামলার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে অভিযান চালিয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা হামলা চালায়। এদিকে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী জাহাজ ও দুটি ...
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের বড় ধরনের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

আন্তর্জাতিক
জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুওয়াফফাক সালতি বা আল-আজরাক বিমানঘাঁটিতে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় মার্কিন বাহিনীর একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, হামলায় যুক্তরাষ্ট্রের ‘ওয়ারথগ’ নামে পরিচিত একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতের শিকার হয়েছে, যার ফলে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঘাঁটিতে থাকা আরও অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত মেরামতের কাজ সম্পন্ন হওয়ায় বিমানগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়েছে।হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সম্প্রতি মার্কিন যুদ্ধজাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচট...
সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে যুদ্ধাস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের একটি অস্থায়ী গুদামে বুধবার (৯ সেপ্টেম্বর) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও যুদ্ধের সরঞ্জামগুলো অন্যত্র স্থানান্তরের অপেক্ষায় ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। আহতদের মধ্যে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছেন।ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালালেও, পরপর কয়েকটি বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা ওই স্থাপনা থেকে ঘন ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ।উল্লেখ্য, এর আগে গত ১ সেপ্টেম্বর একই প্রদেশের বিনিশ শহ...
সৌদি আরবে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকরের হুঁশিয়ারি পাকিস্তানের

সৌদি আরবে হুথি হামলা: মক্কা প্রতিরক্ষা চুক্তি কার্যকরের হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর হতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার রাতে জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।খাজা আসিফ জানান, প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সম্মিলিতভাবে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইয়েমেনের চলমান সংঘাত যদি বিনা উস্কানিতে সৌদি আরবে ছড়িয়ে পড়ে, তবে এই চুক্তি কার্যকর করতে পাকিস্তান দ্বিধা করবে না। তিনি আরও যোগ করেন যে, পাকিস্তান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর এবং এ বিষয়ে কোনো সন্দেহের...
হরমুজে মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি ইরানের

হরমুজে মার্কিন ডুবোজাহাজ আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক
ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে যে, হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক মানববিহীন ডুবোজাহাজ আটক করেছে তারা। আইআরজিসির সরকারি সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানায়, গোয়েন্দা তথ্য ও সামরিক অভিযানের মাধ্যমে এ ডুবোজাহাজটি আটক করা হয়। তাদের দাবি, ডাইভ এলডি নামের এ যানটি ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীতে যুক্ত হয়। প্রকাশিত ছবিতে দেখা গেছে, ডুবোজাহাজটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৮ মিটার এবং ওজন প্রায় ৩ টন। এটি টানা ১০ দিন পানির নিচে থাকতে পারে এবং সর্বোচ্চ ৬ হাজার মিটার গভীরতায় চলতে সক্ষম। গোয়েন্দা নজরদারি, সমুদ্রতল জরিপ এবং মাইন শনাক্তকরণসহ বিভিন্ন কাজে এটি ব্যবহার করা হয়। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানায়, আঞ্চলিক জলসীমা জরিপের সময় একদিন আগে তাদের একটি পানির নিচের ড্রোনে ত্রুটি দেখা দেয়। তবে, সেটি ইরান আটক করেছে কি না, তা নিশ্চিত করেনি। সূত্র: সিএমজি...
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় কাতারের মধ্যস্থতাকে জোরালো সমর্থন চীনের

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় কাতারের মধ্যস্থতাকে জোরালো সমর্থন চীনের

আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। ৭ই সেপ্টেম্বর বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি আসে। দুই দিনের সরকারি সফরে থাকা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় লি কিয়াং বলেন, বেইজিং যত দ্রুত সম্ভব এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাতার, অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।বৈঠকে লি কিয়াং কাতারকে মধ্যপ্রাচ্যে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে আখ্যায়িত করেন। তিনি একটি অধিকতর ন্যায্য ও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের মধ্যে বহুপাক্ষিক সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। চীনের প্রধানমন্...
২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি

২০৩০ বিশ্বকাপ: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে স্পেনের সাথে কাতারের নতুন চুক্তি

আন্তর্জাতিক
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও নিখুঁত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আসন্ন বৈশ্বিক এই আসরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অভিন...
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন: প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে আলোচনার সম্ভাবনা

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন: প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে আলোচনার সম্ভাবনা

আন্তর্জাতিক
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ চুক্তিটি নবায়নের প্রক্রিয়া নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এরই মধ্যে আলোচনা শুরু করেছেন। বিষয়টি পর্যালোচনার জন্য একটি ওয়ার্কিং গ্রুপও গঠন করা হয়েছে। এই গ্রুপ তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের দিকে তাকিয়ে আছে ঢাকা। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকালে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে এবং তখনই চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯৬ সালের সেই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া।ফারাক্কা বাঁধ ও পানি ব্যবস্থাপ...
নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ

নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ

আন্তর্জাতিক
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিরাপত্তার প্রশ্নে কেবল যুক্তরাষ্ট্র বা অন্য কোনো আন্তর্জাতিক জোটের ওপর নির্ভর না করে স্বনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়েছে কাতার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত হিলি ফোরামে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন যে, যদিও এই অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তার জন্য কেবল এই জোটগুলোর ওপর ভরসা করে থাকা যথেষ্ট নয়।মুখপাত্রের মতে, নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনই বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র টেকসই পথ। মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতার প্রয়োজন থাকলেও, নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি রয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র...
কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে পড়ে ২৫ জনের প্রাণহানি

কেপ ভার্দেতে পাহাড়ি সড়কে বাস খাদে পড়ে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক
পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে দ্বীপটির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী রয়েছে।দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণটি কোনো প্রাতিষ্ঠানিক আয়োজন ছিল না; বরং বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর এমন ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় চালক নিজেও প্রাণ হারিয়েছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও চিকিৎসাসেবা চলমান রয়েছে।আন্তর্জাতিক সংবাদের সংক্ষিপ্ত শিরোনামদক্ষিণ সুদানে অতর্কিত হামলায় জাতিসংঘের দুই শান...
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ২৮ শতাংশ হ্রাস, নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণার পথে ইরান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ২৮ শতাংশ হ্রাস, নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণার পথে ইরান

আন্তর্জাতিক
ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে। জাহাজ চলাচল ও সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সর্বশেষ এক সপ্তাহে এই পথ দিয়ে জাহাজ চলাচল ২৮ শতাংশ হ্রাস পেয়েছে। এই সময়ের মধ্যে মাত্র ৭৭টি জাহাজ হরমুজ পাড়ি দিয়েছে। এর মধ্যে পণ্যবাহী জাহাজের সংখ্যা ৪৫টি থেকে কমে ৩৩টিতে নেমে এসেছে।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর থেকেই তেহরান হরমুজ প্রণালি বন্ধ রেখেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে।জাহাজ চলাচলের স্বাভাবিক পথেও বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা...
প্রেক্ষাপট: ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু, আহত ৬

প্রেক্ষাপট: ইরানে জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু, আহত ৬

আন্তর্জাতিক
ইরানের পশ্চিমাঞ্চলে হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্যাংকার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিস্ফোরিত হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানান্দাজের গভর্নর জানিয়েছেন, ট্যাংকারটির ব্রেকিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। তবে হতাহতের এই সংখ্যাটি প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে জানানো হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় বা বিস্তারিত কোনো তথ্য প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।ইরানে সড়ক দুর্ঘটনা ও পণ্যবাহী যানের ভয়াবহতা নতুন কোনো বিষয় নয়। এর আগেও ২০১৮ সালে সানান্দাজের কাছে একটি জ্বালানিবাহী ট্য...