আন্তর্জাতিক এয়ার কার্গো রুটে বড় সম্প্রসারণ চীনের - Mati News
Wednesday, June 10

আন্তর্জাতিক এয়ার কার্গো রুটে বড় সম্প্রসারণ চীনের

চীন ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ৮০টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু করেছে। চীনের লজিস্টিক ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানিয়েছে।

৩১ মে পর্যন্ত এসব নতুন রুটে সপ্তাহে ১৮০টিরও বেশি রাউন্ড-ট্রিপ ফ্লাইট যুক্ত হয়েছে।

নতুন রুটগুলোর মধ্যে রয়েছে ইউরোপে ৩৫টি, এশিয়ায় ৩৩টি, উত্তর আমেরিকায় ১০টি, দক্ষিণ আমেরিকায় ১টি এবং আফ্রিকায় ১টি রুট।

রুটগুলোয় মূলত ক্রস-বর্ডার ই-কমার্স পণ্য, উচ্চমানের উৎপাদিত পণ্য, উচ্চ-মূল্য সংযোজিত পণ্য এবং দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্য পরিবহন করা হচ্ছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *