ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি চীনের - Mati News
Sunday, March 1

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি চীনের

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক সামরিক হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং স্পষ্টভাবে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের এই নতুন বিস্তার কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না। অবিলম্বে এই অভিযান বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটি।

শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বেইজিংয়ের এই উদ্বেগের কথা জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব।

ফু ছোং জোর দিয়ে বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে।

তিনি আরও বলেন, সামরিক শক্তি আন্তর্জাতিক বিরোধ মেটানোর সঠিক পথ নয়; এটি কেবল ঘৃণা এবং সংঘাতকে আরও বাড়িয়ে দেয়। সংলাপ এবং কূটনৈতিক আলোচনাই বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘মেজর কমব্যাট অপারেশন’ বা বৃহৎ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলা যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যকে এক নতুন ও ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দিয়েছে।

নাহার/আজাদ

তথ্য ও ছবি-সিনহুয়া

Fu Cong: Eliminating armed conflict is best protection for civilians - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *