
মার্চ ১৭: চীন সর্বদা ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ’ ধারণাকে সমর্থন করে এবং আন্তর্জাতিকতাবাদ ও মানবতাবাদের চেতনা অনুসরণ করে আসছে। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন এ কথা বলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত ইরান এবং এই অঞ্চলের অন্যান্য দেশের জনগণের জন্য গভীর মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে চীন তাদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছে। চীন ইতোমধ্যে ইরান, জর্ডান, লেবানন ও ইরাককে জরুরি মানবিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বেইজিং আশা করে, এই সহায়তা স্থানীয় জনগণের মানবিক দুর্দশা লাঘব করতে সাহায্য করবে।
তিনি উল্লেখ করেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধার করতে এবং মানবিক সংকটের আরও বিস্তার রোধ করতে চীন তার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
লিলি/তৌহিদ/রুবি
সিএমজি


















