উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - Mati News
Thursday, November 19

উত্তর কোরিয়ায় চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

উত্তর কোরিয়ায় চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটির বিভিন্ন খাতের ৮০ জনের বেশি প্রতিনিধি চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার দক্ষিণ পিয়ংআন প্রদেশের একটি শহীদ সমাধিস্থলে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। যুক্তরাষ্ট্রের আগ্রাসন প্রতিরোধ এবং কোরিয়াকে সহায়তা করার যুদ্ধে অংশ নিতে চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর উত্তর কোরিয়ায় প্রবেশের ৭৬তম বার্ষিকী সামনে রেখে এ আয়োজন করা হয়।

সমাধিস্থলটি দক্ষিণ পিয়ংআন প্রদেশের সিনিয়াং কাউন্টির সিনিয়াং শহরের কাছের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।

পাহাড়ি পথ পেরিয়ে সমাধিস্থলে পৌঁছে অংশগ্রহণকারীরা ‘চীনের গণ-স্বেচ্ছাসেবক (সিপিভি) বাহিনীর শহীদদের সমাধি’ লেখা স্মৃতিফলকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ান। এরপর স্মৃতিসৌধে ফুলের ঝুড়ি অর্পণ করেন, মাথা নত করে শ্রদ্ধা জানান।

কোরীয় যুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তা করতে চীন প্রায় ২৯ লাখ সেনাসদস্যকে চীনের গণ স্বেচ্ছাসেবক বাহিনীর অধীনে পাঠিয়েছিল। তাদের মধ্যে ৩ লাখ ৬০ হাজারের বেশি নিহত বা আহত হন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *