‘প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সহযোগিতার পদ্ধতি বদলে দিচ্ছে’ - Mati News
Wednesday, November 11

‘প্রযুক্তিগত অগ্রগতি পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সহযোগিতার পদ্ধতি বদলে দিচ্ছে’

বৈশ্বিক প্রযুক্তিগত পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে, চীন অনেক প্রযুক্তিগত ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করায়, শিল্পক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর সাথে দেশটির সহযোগিতার পদ্ধতি বদলে যাচ্ছে। ব্রিটেনের প্রাক্তন বাণিজ্য সচিব ও অর্থনীতিবিদ ভিন্স কেবল, সম্প্রতি লন্ডনে সিনহুয়া সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে, এ কথা বলেন।

তিনি বলেন, চীন ও অন্যান্য উদীয়মান অর্থনীতির অব্যাহত প্রবৃদ্ধি, আগামী দশকগুলোতে বিশ্ব অর্থনীতিতে প্রভাবিত করবে। যুক্তরাজ্য ও ইউরোপের উচিত, বৈদ্যুতিক যানবাহনে চীনের প্রযুক্তিগত অগ্রগতিকে কাজে লাগিয়ে, চীনা কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে বিনিয়োগে আকৃষ্ট করা; প্রযুক্তিগত সহযোগিতায় যুক্ত হওয়া; এবং সরবরাহ-শৃঙ্খলের উন্নয়নে সহায়তা করা।

তিনি আরও বলেন, সবুজ প্রযুক্তি ও চিকিত্সার মতো ক্ষেত্রগুলিতে, যুক্তরাজ্য ও চীনের মধ্যে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষ পরিপূরক সুবিধা অর্জনের জন্য, পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পারে।

তিনি বলেন, জনগণের মধ্যে আদান-প্রদান জোরদার করা, দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও উন্নয়নে সহায়তা করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *