শেনচৌ-২৪ মানববাহী মহাকাশ মিশনের উৎক্ষেপণস্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চীন। উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, কর্মী ও বিভিন্ন ব্যবস্থা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার মিশনের প্রয়োজনীয় সবকিছু একসঙ্গে ঠিকঠাক কাজ করছে কি না, তা যাচাই করতে এরই মধ্যে শেষ হয়েছে চূড়ান্ত মহড়া। উৎক্ষেপণের আগে এটিই ছিল শেষ পূর্ণাঙ্গ মহড়া।
উৎক্ষেপণের আগে সময়সূচি মেনে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং রকেটে জ্বালানি ভরা হবে। গেল ১৭ নভেম্বর শেনচৌ-২৪ মহাকাশযান ও লং মার্চ-২এফ রকেট একসঙ্গে উৎক্ষেপণ এলাকায় নেয়া হয়।
সিএমজি

















