চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ - Mati News
Wednesday, October 14

চীন-ইন্দোনেশিয়া সম্পর্ক আরও জোরদারে গুরুত্বারোপ

চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে ইন্দোনেশিয়ার পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির (এমপিআর) স্পিকার আহমাদ মুজানির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ওয়াং হুনিং বলেন, গত বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক চীন-ইন্দোনেশিয়ার অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি গঠনে নতুন কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে। দুই রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতাগুলো বাস্তবায়ন, সর্বাত্মক কৌশলগত সহযোগিতা জোরদার এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বিনিময়ে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন।

তিনি আরও বলেন, চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) ইন্দোনেশিয়ার এমপিআরের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বাড়িয়ে দুই দেশের আধুনিকায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আরও অবদান রাখতে প্রস্তুত।

এ সময় মুজানি চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে বলেন, ইন্দোনেশিয়া চীনকে অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখে। একই সঙ্গে এক চীন নীতিতে দৃঢ় থাকার কথা জানিয়ে নানাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *