একাডেমিক সহযোগিতা জোরদারে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের এমওইউ - Mati News
Tuesday, September 15

একাডেমিক সহযোগিতা জোরদারে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে ইউল্যাবের এমওইউ

একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চীনের চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

রোববার ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সাংস্কৃতিক আদান-প্রদান, যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং অন্যান্য একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারিত হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

চিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জের পরিচালক শেন কুইহুয়া। ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা।

চীনের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে আরও ছিলেন স্কুল অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডেপুটি ডিন থং চিনেং এবং সহযোগী অধ্যাপক চৌ সিয়াওথিং।

অনুষ্ঠানে ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, বিশেষ উপদেষ্টা (বোর্ড অব ট্রাস্টিজ) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.)সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *