কিউবার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সমর্থন চীনের - Mati News
Friday, October 2

কিউবার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সমর্থন চীনের

চীন ও কিউবার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৬ বছর হয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মে গড়িয়েছে দুই দেশের বন্ধুত্ব। আন্তর্জাতিক পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন, চীন আগের মতোই দৃঢ়ভাবে কিউবাকে তার জাতীয় পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ সমাজতান্ত্রিক উন্নয়ন পথ অন্বেষণে সমর্থন জানাবে।

২৮ সেপ্টেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে চীন-কিউবা সম্পর্ক বিষয়ক এক প্রশ্নের জবাবে এমনটা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

কুও চিয়াখুন আরও বলেন, চীন দৃঢ়ভাবে কিউবার জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করবে এবং দেশটিতে বাহ্যিক হস্তক্ষেপের বিরোধিতা করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *