বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু - Mati News
Friday, September 18

বাংলাদেশ-চীন ক্রীড়া সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে চীন- বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের মেট্রোপ্লেক্স স্পোর্টিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

চীনা দূতাবাসের তত্ত্বাবধানে এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর আয়োজনে টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইএবি প্রেসিডেন্ট হান কুনসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এবং চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি মূলত বাংলাদেশে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত চীনা নাগরিকদের নিয়ে আয়োজন করা হয়েছে। কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, খেলাধুলা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে আরও বেশি ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “আগামীতে আমরা বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে আরও ক্রীড়া আয়োজনের ব্যবস্থা করব।”

শনিবার এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\xwechat_files\wxid_bvkkzxz9pqil22_21ca\temp\RWTemp\2026-09\e57414a9079bc19078412b706576caba.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *