চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল - Mati News
Friday, October 2

চীনের তাইওয়ানের পূর্ব জলসীমায় সিসিজির নিয়মিত টহল

চীনের তাইওয়ান দ্বীপের পূর্বদিকে জলসীমায় বৃহস্পতিবার আইন অনুযায়ী নিয়মিত আইন প্রয়োগকারী টহল পরিচালনা করেছে চীনা কোস্ট গার্ড (সিসিজি)। সিসিজি’র মুখপাত্র চিয়াং লুই এ তথ্য জানান।

চিয়াং লুই বলেন, ফুথুওশান জাহাজের নেতৃত্বে সিসিজির একটি টাস্ক গ্রুপ আগস্ট থেকে সংশ্লিষ্ট জলসীমায় নিয়ন্ত্রণ জোরদার করেছে। এর লক্ষ্য নৌযান চলাচল ও বিভিন্ন কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিশ্চিত করা। একই সঙ্গে তাইওয়ান প্রণালীর দুই পাড়ের চীনা জনগণের বৈধ ও আইনসম্মত অধিকার ও স্বার্থ এবং জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণ।

মুখপাত্র বলেন, সিসিজি চীনের অধিকারে থাকা জলসীমায় আইন প্রয়োগকারী টহল আরও জোরদার করবে। পাশাপাশি চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সমুদ্রসীমা সংক্রান্ত অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করবে।

সূত্র: সিএমজি File photo: China Coast Guard Fleet conducts law-enforcement drills in waters east of Taiwan island, May 24, 2024. /CCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *