চীনের নিষেধাজ্ঞায় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী, কড়া বার্তা বেইজিংয়ের - Mati News
Saturday, June 13

চীনের নিষেধাজ্ঞায় ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী, কড়া বার্তা বেইজিংয়ের

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়রের বেপরোয়া আচরণ শেষপর্যন্ত ফিলিপাইন ও দেশটির জনগণের স্বার্থের ক্ষতি করবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চীনের পক্ষ থেকে গিলবার্তো তেওদোরো জুনিয়ার ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এক প্রশ্নে লিন চিয়ান অভিযোগ করে বলেন, তেওদোরো ফিলিপাইনের চীনবিরোধী উসকানিদাতা গোষ্ঠীর প্রতিনিধি। তার বেপরোয়া কর্মকাণ্ড শেষপর্যন্ত বিপরীত ফল বয়ে আনবে এবং ফিলিপাইন ও এর জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত করবে।

চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় গিলবার্তো তেওদোরো জুনিয়ার, তার স্ত্রী ও সন্তানকে চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *