খাদ্য নিরাপত্তা জোরদারে ডেলিভারি প্লাটফর্মগুলোর সঙ্গে কুয়াংতোং প্রশাসনের চুক্তি - Mati News
Thursday, August 6

খাদ্য নিরাপত্তা জোরদারে ডেলিভারি প্লাটফর্মগুলোর সঙ্গে কুয়াংতোং প্রশাসনের চুক্তি

অনলাইনে অর্ডার করা খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে শীর্ষস্থানীয় খাবার সরবরাহকারী প্লাটফর্মগুলোর সঙ্গে যৌথ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে চীনের কুয়াংতোং প্রদেশের প্রশাসন।

এ চুক্তিতে অংশ নেয় চীনের জনপ্রিয় মেইথুয়ান, থাওবাও ফ্ল্যাশ শপিং ও জেডি টেকঅ্যাওয়ে। অনলাইন ক্যাটারিং সেবা প্রদানকারীদের খাদ্য নিরাপত্তা দায়িত্ব তদারকি সংক্রান্ত নতুন বিধিমালা ১ জুন কার্যকর হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়।

চুক্তির আওতায় একটি ক্রস-প্লাটফর্ম ব্ল্যাকলিস্ট শেয়ারিং ব্যবস্থাও চালু হবে। এর ফলে কোনো রেস্তোঁরা বা ব্যবসাপ্রতিষ্ঠান গুরুতর খাদ্য নিরাপত্তা লঙ্ঘন করলে একটি প্লাটফর্ম থেকে বহিষ্কৃত হলে অন্য দুটিতেও কালো তালিকাভুক্ত করা হবে।

চুক্তিতে আরও বলা হয়েছে, রেস্তোরাঁগুলোকে লাইভ কিচেন সম্প্রচার চালু করতে উৎসাহিত করা হবে। ফলে গ্রাহকরা খাবার অর্ডারের সময় সরাসরি রান্নাঘরের ভিডিও দেখতে পারবেন।

এ ছাড়া ডেলিভারি রাইডার ও ভোক্তাদের খাদ্য নিরাপত্তা তদারকিতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত কোনো অভিযোগ বা অনিয়ম রিপোর্ট করলে তা সরাসরি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে পৌঁছে যাবে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *