চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ - Mati News
Wednesday, August 26

চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের চানচিয়াংয়ে চীনের গ্ণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দুই শতাধিক তরুণ শিক্ষার্থী।

সোমবার শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জন্য সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা এবং চীনের নৌবাহিনী সম্পর্কে তাদের ধারণা বাড়ানো।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নৌযানে উঠে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি কাছ থেকে দেখার সুযোগ পায়। পাশাপাশি তারা পতাকা সংকেত প্রদান, যুদ্ধক্ষেত্রে আহতদের প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনিরাপত্তা পোশাক ব্যবহারের প্রশিক্ষণের মতো বিভিন্ন নৌবাহিনীর কার্যক্রমে অংশ নেয়।

আয়োজকরা জানান, পুরো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য আরও নানা অভিজ্ঞতামূলক কার্যক্রম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চানচিয়াংয়ের ‘টেন-মাইল মিলিটারি পোর্ট’ ও মিলিটারি কালচার এক্সপো পার্ক পরিদর্শন, যুদ্ধজাহাজভিত্তিক বিশেষ পরিবেশনা উপভোগ এবং মৌলিক সামরিক প্রশিক্ষণ।

প্রশিক্ষণের অংশ হিসেবে তরুণরা সারিবদ্ধ অনুশীলন, সামরিক কৌশলভিত্তিক ব্যায়াম এবং স্বয়ংক্রিয় রাইফেল খোলা ও সংযোজনের মতো কার্যক্রমে অংশ নেবে।

সূত্র: সিএমজি

Mak: Barracks visit for HK, Macao youth fosters sense of patriotism

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *